ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তিন বছর পর জানা গেল শহিদুলের মৃত্যুরহস্য

২০১৭ সালের ২৩ ডিসেম্বর নিখোঁজ হন কুষ্টিয়ার কুমারখালীর শহিদুল ইসলাম (৪৭) নামে এক গরু ব্যবসায়ী। পরদিন মাগুরার শ্রীপুর উপজেলার চীবর গ্রামে একটি ফাঁকা জমিতে তার লাশ পায় পুলিশ। এ সময় লাশটি গলা ও দুই পায়ের রগ কাটা অবস্থায় পড়ে ছিল। তৎক্ষণাৎ পরিচয় জানতে না পেরে লাশটিকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা করেন শ্রীপুরের ১ নম্বর গয়েশপুর ইউনিয়নের গ্রাম পুলিশ নিরঞ্জন কুমার বিশ্বাস। এ ঘটনার তিন বছর পর খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশেরবিস্তারিত পড়ুন
‘বেগম রোকেয়ার প্রদর্শিত পথেই নারী জাগরণ সৃষ্টি করেছিলেন খালেদা জিয়া’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম রোকেয়ার প্রদর্শিত পথ ধরেই বেগম খালেদা জিয়া নারী শিক্ষা, ক্ষমতায়ন এবং কর্মসংস্থানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে নারী জাগরণ সৃষ্টি করেছিলেন। রোকেয়া দিবসে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিবৃতিতে ফখরুল বলেন, বেগম রোকেয়া নারী সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে যে ভূমিকা পালন করেছেন তা বৈপ্লবিক। তিনি দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে উপলব্ধি করেছিলেন যে, নারীর ভাগ্যোন্নয়নেবিস্তারিত পড়ুন
যবিপ্রবির সঙ্গে জাপানের রুজ ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক সই

শিক্ষা ও গবেষণায় সহযোগিতার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাপানের শিল্প প্রতিষ্ঠান রুজ ইন্টারন্যাশনাল। মঙ্গলবার যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও রুজ ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মাশামুরা ইয়ামাজি নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আানোয়ার হোসেন বলেন, বর্তমান সরকার ইন্ডাস্ট্রি-একাডেমি পার্টনারশিপের উপর জোর দিচ্ছে। যবিপ্রবির সঙ্গে রুজ ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের ফলেবিস্তারিত পড়ুন
আরও উচ্চতা বাড়লো মাউন্ট এভারেস্টের, চীন-নেপাল একমত

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আরও বাড়লো। বদলাতে হবে ভূগোলের পাঠ্যবইয়ে এভারেস্ট সংক্রান্ত বহু তথ্য। বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত তা নিয়ে বেশ কয়েক বছর ধরেই মতবিরোধ চলছিল নেপাল ও চীনের। সম্প্রতি মাউন্ট এভারেস্টের উচ্চতা বেড়ে গেছে। বর্তমানে এভারেস্টের উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার। তার মানে ০.৮৬ মিটার বেড়ে গেছে এভারেস্টের। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী পর্বতশৃঙ্গটির উচ্চতা ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার বলে একমত হন। এদিন নেপালের বিদেশবিস্তারিত পড়ুন
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ঘন কুয়শার কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদার হিসেবে পরিচিতি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এসময় উভর পার থেকে ছেড়ে আসা ৫টি ফেরি যাত্রী ও চালক নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ১০টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে এ রুটে চলাচলরত ১৬টি ফেরি বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের দুই পাড়ে সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে। এর ফলে দুর্ভোগবিস্তারিত পড়ুন
বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব অপরেশ পালের মৃত্যুতে ভূমিহীন সমিতির শোক

বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব অপরেশ পাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন এক বিবৃতিতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেবিস্তারিত পড়ুন
বাড়ি বাড়ি কাজ করা মায়ের সন্তান এখন ভারতের মহাকাশ সংস্থার বিজ্ঞানী

বাড়ি বাড়ি কাজ করা মায়ের সন্তান চাকরি পেলেন ভারতের মহাকাশ সংস্থায়। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, মুম্বাইয়ের রাহুল ঘোদকে একজন বিজ্ঞানী (প্রযুক্তিবিদ) হিসাবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে চাকরি করে মায়ের নাম আলোকিত করেছেন। বলা হয় যে যদি সাহস থাকে তবে কোনও ব্যক্তি সবচেয়ে বড় মাইলফলক অর্জন করতে পারে। আসুন জেনে নিই রাহুল ঘোদকে কীভাবে তার মায়ের স্বপ্ন পূরন করেছিল মুম্বাইয়ের চেম্বুর অঞ্চলের বাসিন্দা রাহুল ঘোদকের বাবা যখন মারা যান, তখন অর্থবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরায় র্যাব-৬, সিপিসি-১ এর অভিযানে ৭৭৫ পিচ ইয়াবাসহ এক ভারতীয় নাগরিক আটক হয়েছে। আটক ভারতীয় নাগরিকের নাম আব্দুল আলিম মন্ডল (২৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উওর চব্বিশ পরগনা জেলার বশিরহাট থানার ইটিন্ডা মুকুন্দকাটি গ্রামের আব্দুল হামিদ মন্ডলের ছেলে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার নবাতকাটি গ্রামস্থ জনৈক মাসুম বিল্লাহর বাড়ির সামনে সাতক্ষীরা-ভোমরা গামী পাকা রাস্তার উপর হতে তাকে আটক করে র্যাব সদস্যরা। এসময় তার কাছ থেকে ৭৭৫ পিচ ইয়াবা, ১টি মোবাইল,বিস্তারিত পড়ুন
মা-বাবার বিচ্ছেদ, আদালত পাড়ায় দুই শিশুর কান্নায় বদলে গেল দৃশ্য

মা-বাবার বিচ্ছেদ হল। দুই সন্তানের ভরণপোষণের জন্য দাদা বাড়ি থাকার নির্দেশ এলো। দাদা তার দুই নাতী-নাতনীকে নিয়ে যাওয়ার সময় মায়ের জন্য কান্নায় ভেঙে পরে শিশু দুটি। এক মুহূর্তেই বদলে যায় চিত্র। মঙ্গলবার কুমিল্লার আদালতের গেইটে এই দৃশ্য অনেকের চোখে জল এনে দেয়। পুলিশ ও আইনজীবী সূত্র জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের মনির হোসেনের সাথে একই গ্রামের এক নারীর ১৪ বছর আগে বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়ে ও ছয়বিস্তারিত পড়ুন
‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন জয়

আইসিটি খাতে বাংলাদেশের সক্ষমতার চিত্র তুলে ধরতে ‘Socially Distanced, Digitally Connected’ প্রতিপাদ্য নিয়ে ভার্চুয়াল মাধ্যম এবং ভৌত কাঠামোর সংমিশ্রণে ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’। মঙ্গলবার (৮ ডিসেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।বিস্তারিত পড়ুন

