ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
খালেদা পার হলে পদ্মা সেতু ভেঙে পড়বে, বললেন শাজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শাজাহান খান এমপি বলেছেন, দেশের নিজ অর্থে পদ্মা সেতু তৈরি করা হচ্ছে। পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে বিএনপির ষড়যন্ত্র-চক্রান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রধানমন্ত্রী সেটি করে দেখিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে শাজাহান খান বলেন, ‘আপনি খালেদা জিয়া বলেছিলেন, এ পদ্মা সেতু তৈরি করতে পারবে না। হাস্যকর কথা বলেছিলেন সেদিন, পদ্মা সেতু জোড়াতালি দিয়ে হচ্ছে এটাও বলেছিলেন। এ সেতু আপনি পারবিস্তারিত পড়ুন
ইতিহাস বিকৃতি: কর্ণেল অলির বই বাজেয়াপ্তের নির্দেশ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের লেখা ‘রাষ্ট্র বিপ্লব সামরিক বাহিনীর সদস্যবৃন্দ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ নামের বইটি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বইয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি লেখায় এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিহাস বিকৃতির অভিযোগ এনে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফের রিটের প্রাথমিক শুনানি নিয়েবিস্তারিত পড়ুন
ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় পরীমণি

প্রখ্যাত আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’ ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। গতকাল সোমবার প্রকাশিত ওই তালিকায় পরীমণি সম্পর্কে লেখা হয়, ‘ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে মণির। আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার জিতেন তিনি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্র-সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজবিস্তারিত পড়ুন
৬১০ কোটি টাকার অবৈধ সম্পদ গোল্ডেন মনিরের

এবার গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজউকের ২শ প্লট জালিয়াতিরও প্রমাণ মিলেছে। তার সঙ্গে যোগসাজশ ছিল রাজউক, গণপূর্ত বিভাগের কর্মীসহ জনপ্রতিনিধিদের। এর অংশ হিসেবে মঙ্গলবার (৮ ডিসেম্বর) জিজ্ঞাসাবাদ করা হয় গণপূর্তের দুই কর্মচারীকে। তবে রাজউকের উচ্চমান সহকারী আব্দুল মালেককে তলব করা হলেও তিনি ছিলেন অনুপস্থিত। গোল্ডেন মনিরের অঢেল সম্পদের উৎস খুঁজতে গিয়ে একের পর এক বেরিয়ে আসছে সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নাম। গতবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জের বেলকুচিতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচিতে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন- চর কোনাবাড়ী গ্রামের সিরাজ শিকদার ও তার ছেলে জাকির। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সিরাজ শিকদার ও তার ছেলে জাকির। পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। তাদের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান,বিস্তারিত পড়ুন
দেবহাটায় আ.লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে রুহুল হক এমপি’র মতবিনিময়

দেবহাটা উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার গাজীরহাট বাজার, ঈদগাহ বাজার ও দেবহাটা উপজেলা পরিষদ অভিমুখে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জণসাধারণের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুনাথবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার

কলারোয়ায় পরিত্যক্ত অবস্থায় ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ব্যাপারে কেউ আটক হয়নি। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা বাজার সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনাটি ঘটে। স্থানীয়রা ফেনসিডিলগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাৎক্ষনিকভাবে বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে যেয়ে থানার এসআই ইসমাইল ও এএসআই রফিকুল ইসলাম পরিত্যক্ত অবস্থায় থাকা উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মীরবিস্তারিত পড়ুন
সদ্যপ্রয়াত কলারোয়ার বুঝতলা মাদরাসার সাবেক অধ্যক্ষ আবু জাফরের দাফন সম্পন্ন

কলারোয়া বুঝতলা আবু বকর সিদ্দিক আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু জাফর মোহাম্মদ হোসাইনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বুঝতলা মাদ্রাসায় প্রথম এবং নিজ গ্রাম জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোমবার রাত ৮টার দিকে নিজ বাসভবন জালালাবাদে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে এবং ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের মাগফেরাতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

কলারোয়ার হেলাতলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০’ উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে পল্লী সমাজ কর্মীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কলারোয়ার ৯নং হেলাতলা ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সভা প্রধান সীমা মন্ডল, সেক্রেটারী পারুল, পল্লী সমাজের সদস্য পুষ্প, মিনতী, ফুলমতি, সিখা, রিতা, সাগরিকা, কাকলী, পাপিয়া, দিপিকা, জলি, রেবেকা, মনিকা, সারতি, সাধনা,বিস্তারিত পড়ুন
কেশবপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন আ.লীগ নেতা জসিম উদ্দীন

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্যাক্তিগত উদ্যোগে একটি জন গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ করে দিলেন পাঁজিয়া ইউনিয়নের উদীয়মান আওয়ামী লীগনেতা বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দীন। কেশবপুর উপজেলার নেপাকাটি গ্রামের মৃত শের আলী মজুমদারের পূত্র শহিদুল ইসলাম মজুমদার, মৃত ওসমান মোড়লের পূত্র আব্দুস সামাদ মোড়ল, মৃত বদরুদ্দিন মোল্যার পূত্র লুৎফর রহমান, আব্দুল হকের পূত্র শরিফুল ইসলাম, আব্দুর রউপের স্ত্রী বিউটি বেগম-সহ এলাকাবাসি জানান, নেপাকাটি টু বাঁকাবর্শী সংযোগ রাস্তা দিয়ে উভায় পশের ৩শত পরিবার-সহ ঐবিস্তারিত পড়ুন

