রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন আ.লীগ নেতা জসিম উদ্দীন

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্যাক্তিগত উদ্যোগে একটি জন গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ করে দিলেন পাঁজিয়া ইউনিয়নের উদীয়মান আওয়ামী লীগনেতা বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দীন।

কেশবপুর উপজেলার নেপাকাটি গ্রামের মৃত শের আলী মজুমদারের পূত্র শহিদুল ইসলাম মজুমদার, মৃত ওসমান মোড়লের পূত্র আব্দুস সামাদ মোড়ল, মৃত বদরুদ্দিন মোল্যার পূত্র লুৎফর রহমান, আব্দুল হকের পূত্র শরিফুল ইসলাম, আব্দুর রউপের স্ত্রী বিউটি বেগম-সহ এলাকাবাসি জানান, নেপাকাটি টু বাঁকাবর্শী সংযোগ রাস্তা দিয়ে উভায় পশের ৩শত পরিবার-সহ ঐ এলাকার শত শত মানুষ প্রতিদিন চলাচল করে থাকে। নেপাকাটি টু বাঁকাবর্শী সংযোগ রাস্তাটির দুই পাশ মজুমদার পুকুরে ভেঙ্গে পড়ে কয়েক বছর জনসাধারণের চলাচলে দারুণভাবে বিঘ্ন ঘটছে। মটরসাইকেল, ইঞ্জিনভ্যান-সহ যাতায়াতের বিভিন্ন যানবাহন প্রায়ই ঐ পুকুরে পড়ে যেয়ে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে থাকে। নিরুপায় হয়ে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ঐ রাস্তায় চলাচল করে থাকে।

এলাকাবাসি দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে পাঁজিয়া ইউনিয়নের উদীয়মান আওয়ামী লীগনেতা বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দীন তাঁর নিজস্ব অর্থায়নে মঙ্গলবার উভায় পাশে পাইলিং করে রাস্তাটি নির্মাণ করেন। যার ফলে রাস্তাটির উভায় পাশের ৩ শত পরিবার-সহ এলাকাবাসির চলাচলের সুবিধা হল।

রাস্তাটি নির্মাণ কাজ উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন লাল্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুল হালিম, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক সাজ্জাত হোসেন, যুগ্ম-আহবায়ক রুবেল হোসেন প্রমুখ।

এব্যাপারে পাঁজিয়া ইউনিয়নের উদীয়মান আওয়ামী লীগনেতা বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দীন জানান, শত শত মানুষের অবর্ণনীয় দূর্ভোগের কথা চিন্তা করে আমি আমার নিজস্ব অর্থ দিয়ে জন গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণ করে দিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক