শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাতে আমিরাতের মিশন প্রধান

আরব আমিরাতেও রয়েছে শতবছরের পুরনো অনেক ভাস্কর্য

‘আরব আমিরাতেও শতবছরের পুরনো অনেক ভাস্কর্য রয়েছে’ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধান আব্দুল্লা আলী আলমউদী। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ‘আমিরাতের ভাস্কর্যগুলো আমাদের দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ, যা পরিবর্তনের কোনো বিষয় নেই’ বলেন আব্দুল্লা। এসময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, একই বছর ১৯৭১ সালে ইউএই এবং বাংলাদেশ স্বাধীনতাবিস্তারিত পড়ুন

দেবহাটা উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি

দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন। এরই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে চলেছে প্রশাসন। একই সাথে মাঠে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে মাঠে নেমেছে পুলিশ, বিজিবি, র‌্যাব সহ গোয়েন্দা বাহিনী। বর্তমানে উপজেলাব্যাপী বিরাজ করছে নির্বাচনী আমেজ। ইতোমধ্যেই দেবহাটা উপজেলার অলি-গলি ছেঁয়ে গেছে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতায় অংশ নেয়া তিন প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের আলহাজ্ব মুজিবর রহমান, আনারস প্রতিকেরবিস্তারিত পড়ুন

সাংবাদিক কনক সরওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধের নির্দেশ

বিদেশে থাকা সাংবাদিক কনক সরওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের এক সাক্ষাৎকার প্রচারের ঘটনায় এই নির্দেশ দিলেন হাইকোর্ট। ওই সাক্ষাৎকারে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

১৩তম দিনে কলারোয়ায় স্বাস্থ্যের বিভিন্ন কর্মকর্তাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী

পদমর্যাদা, বেতন বৈষম্য নিরসন ও নিয়োগ বিধি সংশোধনের দাবিতে সারা দেশের ন্যায় কলারোয়ায় স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী অব্যাহত রয়েছে। “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ ডিসেম্বর) কর্মবিরতির ১৩তম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে কর্মসূচি পালন করা হয়। গত ২৬ নভেম্বর থেকে এই কর্মসূচি অব্যাহত রয়েছে। বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের দেয়াবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শার্শায় বিক্ষোভ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করায় তীব্র নিন্দা ও জানিয়ে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে শার্শা সদর ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সঙ্গগঠন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে শার্শা উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান বাবলু ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে ৭১ এর পরাজিত স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাধীনতা বিরধী ঘাতক পাকিস্তানী দালালবিস্তারিত পড়ুন

করোনায় আরো ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২০২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৯০৬ জনে। একই সময়ে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরো দুই হাজার ২০২ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায়বিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে গৃহবধুর আত্মহত্যা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে খাদিজা খাতুন (২২) নামের এক গৃহবধু। মঙ্গলবার সকালে রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের মুক্তারপুর নয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খাদিজা খাতুন ওই গ্রামের ইব্রাহিম ফকিরের মেয়ে। সে পিতার বাড়ীতে বসবাস করতো। প্রায় সাড়ে ৩ বছর আগে একই উপজেলার ভরতপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের সাথে খাদিজা খাতুনের বিয়ে হয়। জানা যায়, এদিন সকালে খাদিজা খাতুন তার মায়ের সাথে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া করে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও উন্নত জাতের পরিচিতি কর্মশালা

“বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও উন্নত জাতের পরিচিতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিনেরপোতা বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র প্রশিক্ষণ হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র আয়োজনে বিনা ময়মনসিং (গবেষণা) পরিচালক ড. হোসনেআরা বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন বিনা মংমনসিং মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিনা উদ্ভাবিত লবণসহনশীল ধানের বিভিন্ন জাত অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। প্রথমে আমরা লবণবিস্তারিত পড়ুন

জাতির পিতার ভাস্কর্য অমর্যাদার ঘটনায় ..

মৌলবাদী অপশক্তিকে মোকাবেলার ঘোষনা শেখ রাসেল পরিষদ ও ঝাউডাঙ্গা মন্দির কমিটির

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অমর্যাদা করার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে সাতক্ষীরা সদর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ও ঝাউডাঙ্গা মহা শ্বাশান মন্দির কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে ঝাউডাঙ্গায় এক জরুরি সভায় যৌথভাবে দুই সংগঠনের নেতৃবৃন্দ এ নিন্দা ও শাস্তির দাবি জানান। সদর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি ও ঝাউডাঙ্গাবিস্তারিত পড়ুন

‘আমি যা করেছি অন্যায় করেছি…’ বলে এলাকায় মাইকিং

বাল্যবিবাহ নিবন্ধন করে অন্যায় করেছেন, আর বাল্যবিবাহ নিবন্ধন করবেন না—এমন ভাবনা মনে এসেছে মো. আবদুল বাসেদের। তাঁর বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সুরিহারা গ্রামে। কাজি হিসেবে নিবন্ধন ছাড়া বাল্যবিবাহের আয়োজনে অংশ নিয়ে এক মাস সাজাভোগ করেছেন তিনি। এখন নিজের অন্যায়ের কথা স্বীকার করে এবং ভবিষ্যতে আর এমন করবেন না অঙ্গীকার করে এলাকায় মাইকিং করছেন তিনি। গতকাল সোমবার বিকেলে ঝিনাইগাতীর সদর ও আশপাশের এলাকায় তিনি মাইকিং করেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরেবিস্তারিত পড়ুন