শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৩তম দিনে কলারোয়ায় স্বাস্থ্যের বিভিন্ন কর্মকর্তাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী

পদমর্যাদা, বেতন বৈষম্য নিরসন ও নিয়োগ বিধি সংশোধনের দাবিতে সারা দেশের ন্যায় কলারোয়ায় স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী অব্যাহত রয়েছে।

“ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ ডিসেম্বর) কর্মবিরতির ১৩তম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে কর্মসূচি পালন করা হয়।

গত ২৬ নভেম্বর থেকে এই কর্মসূচি অব্যাহত রয়েছে।

বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের দেয়া কর্মসূচিতে অংশগ্রহন করেন উপজেলা হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শেখ আবু আজাদ, শাহাদৎ হোসেন, সদস্য সচিব আবুল বাশার, সদস্য সেলিমুজ্জামান, আবুল কাশেম, ইকরামুল কবির, মিজানুর রহমান, খোদেজা খাতুন, আব্দুল জলিল, উপদেষ্টা নুর মোহাম্মাদ, গোলাম সরোয়ার, বিকাল কুমার ঘোষসহ এ্যাসোসিয়েশনের সকল সদস্য।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘উপজেলা স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের আন্দোলনের দাবীতে ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর সরকার ঘোষিত পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের আশ্বাস দেয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে গত ২২ বছর পেরিয়ে গেলেও এখনও পদমর্যাদা ও নিয়োগবিধি সংশোধন করা হয়নি।’

দাবী পূরণে সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত