সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতির পিতার ভাস্কর্য অমর্যাদার ঘটনায় ..

মৌলবাদী অপশক্তিকে মোকাবেলার ঘোষনা শেখ রাসেল পরিষদ ও ঝাউডাঙ্গা মন্দির কমিটির

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অমর্যাদা করার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে সাতক্ষীরা সদর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ও ঝাউডাঙ্গা মহা শ্বাশান মন্দির কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে ঝাউডাঙ্গায় এক জরুরি সভায় যৌথভাবে দুই সংগঠনের নেতৃবৃন্দ এ নিন্দা ও শাস্তির দাবি জানান।

সদর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি ও ঝাউডাঙ্গা মহা শ্বশান ও মন্দির কমিটির সাধারণ সম্পাদ জয়দেব কুমার ঘোষ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ফিরোজ হোসেন, শ^শান ও মন্দির কমিটির শংকর ঘোষ, বিজন মন্ডলসহ নেতৃবৃন্দ।

সদর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি ও ঝাউডাঙ্গা মহা শ্বশান ও মন্দির কমিটির সাধারণ সম্পাদ জয়দেব কুমার ঘোষ বলেন, ১৯৭১-এর পরাজিত শত্রু ও পাকিস্তানের দোসররা জাতির পিতার ভাস্কর্যকে ইস্যু করে দেশকে অস্থিতিশীল ও ধ্বংসাত্মক অপকর্মে লিপ্ত হয়েছে। ঐক্যবদ্ধ ভাবে এসব অপশক্তিদের নির্মুল করা হবে বলে জানান।

এসময় তিনি আরো বলেন, বিশ্বের সকল ইসলামী দেশে তাদের বাদশা বা অন্য কোন প্রাচীন নিদর্শন, আলোকিত ব্যক্তিসহ বিভিন্ন নান্দনিক ভাস্কর্য রয়েছে। অথচ দেশকে অশান্ত করার জন্য ৭১ এর পরাজিত পাকিস্থানের দোসররা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মকে সাধারণ মানুষের মাঝে কুলষিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মৌলবাদী এসব অপশক্তিদের বিরুদ্ধে কঠিন ও দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের নেতা, অলিউর রহমান, মন্দির কমিটির পার্থ ঘোষ, অরবিন্দ সরকারসহ স্থানীয় উভয় সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ