রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরায় র‌্যাব-৬, সিপিসি-১ এর অভিযানে ৭৭৫ পিচ ইয়াবাসহ এক ভারতীয় নাগরিক আটক হয়েছে।

আটক ভারতীয় নাগরিকের নাম আব্দুল আলিম মন্ডল (২৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উওর চব্বিশ পরগনা জেলার বশিরহাট থানার ইটিন্ডা মুকুন্দকাটি গ্রামের আব্দুল হামিদ মন্ডলের ছেলে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার নবাতকাটি গ্রামস্থ জনৈক মাসুম বিল্লাহর বাড়ির সামনে সাতক্ষীরা-ভোমরা গামী পাকা রাস্তার উপর হতে তাকে আটক করে র‌্যাব সদস্যরা।
এসময় তার কাছ থেকে ৭৭৫ পিচ ইয়াবা, ১টি মোবাইল, ১টি সিমকার্ড, নগদ ৫০ (পঞ্চাশ) ভারতীয় রুপি, ভারতীয় পরিচয়পত্রের ফটোকপি-১টি, আধার কার্ড-১টি ও ১টি প্যান কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর সিনিয়র এএসপি মো: বজলুর রশীদ জানান, তারই নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৭৭৫ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আব্দুল আলিম মন্ডল (২৩)কে আটক করেন। পরে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১০(ক) ধারা এবং ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(১)(ক) ধারা মোতাবেক পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়। যার মামলা নং-১৬, ১৭, তারিখ ৮-১২-২০২০ খ্রি.।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন