রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরও উচ্চতা বাড়লো মাউন্ট এভারেস্টের, চীন-নেপাল একমত

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আরও বাড়লো। বদলাতে হবে ভূগোলের পাঠ্যবইয়ে এভারেস্ট সংক্রান্ত বহু তথ্য।

বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত তা নিয়ে বেশ কয়েক বছর ধরেই মতবিরোধ চলছিল নেপাল ও চীনের।

সম্প্রতি মাউন্ট এভারেস্টের উচ্চতা বেড়ে গেছে।

বর্তমানে এভারেস্টের উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার। তার মানে ০.৮৬ মিটার বেড়ে গেছে এভারেস্টের।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী পর্বতশৃঙ্গটির উচ্চতা ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার বলে একমত হন।

এদিন নেপালের বিদেশ মন্ত্রালয় এক বিবৃতিতে জানায়, বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা বেড়ে গেছে।

১৯৫৪ সালে সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষায় উঠে এসেছিল এভারেস্টের সাম্প্রতিকালের উচ্চতা। সেসময় জানা যায় এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮মিটার।
২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পের পর নেপাল সরকার পক্ষ থেকে জানানো হয়, এর জেরে এভারেস্টের উচ্চতা বেড়ে গেছে। এরপর থেকে নেপাল চীনের সঙ্গে চুক্তি করে শৃঙ্গের উচ্চতা মাপার জন্য একটি দল পাঠায়।

২০১৯ সালে কাঠমাণ্ডু ও বেজিংয়ের যৌথ প্রচেষ্টার কথা ঘোষণা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, চীনের রাষ্ট্রপতি শি জেনপিং নেপাল সফরের সময়ই ওই চুক্তিকে সাক্ষর করেন। এর আগে ১৯৭৫ ও ২০০৫ সালে এভারেস্টের উচ্চতা প্রকাশ করেছিল চীন। সেই দু-বার চিনের হিসেবে এভারেস্টের উচ্চতা ছিল ৮৮৪৮.১৩ মিটার এবং ৮৮৪৪.৪৩ মিটার।

বিশেষজ্ঞদের মতে, ২০১৫ সালে ভয়ংকর কম্পনের পরই সমগ্র হিমালয় পর্বতমালায় বিপুল পরিবর্তন আসে।

সেই সময় বিশেষজ্ঞরা দাবি করেছিলেন যে, ওই ভূমিকম্পের জেরে বদল আসতে পারে হিমালয়ের পর্বতশৃঙ্গগুলির উচ্চতা।
১৮৪৯ সালে এভারেস্টের উচ্চতা মাপার প্রথম কাজ শুরু হয়। তারপর ৬ বছর ধরে সেই কাজ চলার পর এভারেস্টের উচ্চতা ২৭ হাজার ২ ফুট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই উচ্চতা মাপার নেতৃত্বে ছিলেন বাঙালি গণিতজ্ঞ রাধানাথ শিকদার।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের