মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, মে ৫, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

পশ্চিমবঙ্গে বদলা নয়, বদল হবে: মোদী

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়কে ‘ঐতিহাসিক অধ্যায়’ বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে, এটা রাজ্যের উন্নয়নের এক নতুন অধ্যায়ের শুরু। নয়াদিল্লিতে দলটির প্রধান কার্যালয়ের সামনে এক সমাবেশে উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বাংলা ভাষাতেই বললেন, বাংলায় পরিবর্তন হয়ে গেছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় সমর্থকদের উদ্দেশে সমাবেশে মোদী বলেন, বাংলা এখন ভয়মুক্ত ও আমাদের উন্নয়নের প্রতিশ্রুতির ওপর ভরসা রেখেছে। ভারতের উত্তরের রাজ্যগুলোও বিজেপির শাসনাধীন। এ বিষয়ের প্রতি ইঙ্গিতবিস্তারিত পড়ুন

চমক দেখালেন বিজয়, কিন্তু সরকার গঠন কি সম্ভব?

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় বড় ধরনের সাফল্য পেয়েছেন। তার দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) ২৩৪ আসনের মধ্যে ১০৭টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, অর্থাৎ এখনও ১১টি আসন কম রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও গভর্নর টিভিকেকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। সে ক্ষেত্রে দলটি সংখ্যালঘু সরকার গঠন করতে পারে এবং পরে অন্য দলের সমর্থন নেওয়ার চেষ্টা করবে। দলটির নেতারাবিস্তারিত পড়ুন

নিজ আসনেই ভরাডুবি মমতার

নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের পর ভবানীপুরেও প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তিনি। সোমবার (০৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে গিয়ে পরাজিত হয়েছিলেন মমতা। তাই এবার মমতার আসনে লড়াইয়ে নেমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা। আর তাতেই পরাজিত হয়েছেন তিনি। ‘ঘরের মেয়ে’বিস্তারিত পড়ুন