বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শনে জামায়াত আমির

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এমপি। বৃহস্পতিবার (৭ মে) জাপানি পার্লামেন্টের উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ ঘুরে দেখেন বিরোধীদলীয় এই নেতা। এ সময় পার্লামেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জামায়াত আমিরকে গাইড করেন এবং পার্লামেন্টের কার্যক্রম, ইতিহাস ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। সফরকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুলবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৭ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি আরও জানান, বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। এ সময় তারা ওয়াকফ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময়ে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
‘এক চীন নীতি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

‘এক চীন নীতি’ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ঢাকা-বেইজিং। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগীয় (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে এক বৈঠকে উভয়পক্ষ এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বাংলাদেশ-চীন বন্ধুত্ব, সংযোগ, বাণিজ্য ও বিনিয়োগ, বহুপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক বিষয়াবলী কেন্দ্র করে আলোচনা হয় বৈঠকে। এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, বাংলাদেশবিস্তারিত পড়ুন
ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

ভারতের বিরুদ্ধে আবারও তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় সন্ত্রাসী তোমরাই। কেউ তোমাদের কথা শোনে না, কেউ বিশ্বাসও করে না।’ বৃহস্পতিবার (৭ মে) সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানান। ‘মারকা-ই-হক’-এর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, উভয়ে এ সময়ে দেশকে দুর্নীতিমুক্ত করার করণীয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সাক্ষাতের সময়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
মমতাকে অব্যাহতি, ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও ইস্তফা দিতে চাননি মমতা ব্যানার্জি। তার এমন সিদ্ধান্তে নানা জল্পনা কল্পনা চলছিল। এবার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার ভেঙে দিলেন গভর্নর আরএন রবি। বৃহস্পতিবার ঠিক মধ্যরাতে (রাত ১২টা) পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করতে রাজি হননি। এদিকে, নতুন মুখ্যমন্ত্রী ৯ মে শপথ নেবেন বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। ফলে প্রশ্ন ওঠে, ৮ মে মধ্যরাত থেকে নতুনবিস্তারিত পড়ুন
শাপলা চত্বরে নিহতের তথ্য গোপন
বিচারের মুখোমুখি হচ্ছেন দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে আগামী ১৪ মে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতের তথ্য গোপন ও ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্যবিস্তারিত পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা : তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৬ বার পিছিয়ে ১৮ জুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৬ বারের মতো পেছাল। আগামী ১৮ জুন নতুন দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায়, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১২বিস্তারিত পড়ুন
মাইলস্টোন ট্র্যাজেডি : ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা মামলাটির আবেদন করেন। বাদী পক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবে বলেবিস্তারিত পড়ুন
এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিকাল অফিসার জেমস স্টুয়ার্ট। বুধবার (৬ মে) সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনার বিষয়ে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করাবিস্তারিত পড়ুন

