বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, মে ২০, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

ওমানে নিহ*ত চার ভাইয়ের ম*রদেহ বাড়িতে, পাশাপাশি খোঁড়া হয়েছে কব*র

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর গ্রামে এখন শোকের মাতম। ওমানে বিষাক্ত গ্যাসে নিহত একই পরিবারের চার ভাইয়ের মরদেহ বুধবার (২০ মে) সকালে গ্রামের বাড়িতে পৌঁছেছে। চারটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ আনার পর থেকেই বাড়িটিতে ভিড় করছেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা। লালানগরের বান্দারাজার পাড়ার আবদুল মজিদের বাড়িতে এখন শুধুই কান্নার আহাজারি। সাদা কাফনে মোড়ানো চার ভাইয়ের নিথর দেহ ঘিরে স্বজনদের বিলাপে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরাও বলছেন, একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মরদেহবিস্তারিত পড়ুন

আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার-ভিডিপির গর্বিত সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি বলেন, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক নিরাপদ সমাজ বিনির্মাণে বাহিনীর ৬০ লাখ সদস্যের সাহস ও নিষ্ঠা হোক আগামী দিনের পাথেয়। বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ মে) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ আনসার ও গ্রামবিস্তারিত পড়ুন

এ-লেভেল ও-লেভেল পরীক্ষায়ও প্রশ্নফাঁস, নেপথ্যে পাকিস্তান!

প্রশ্নপত্র ফাঁসের অভিঘাত থেকে রক্ষা পাচ্ছে না বিশ্ববিখ্যাত কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনও (সিআইই)। গত দুই মাসে তাদের ‘এ’ লেভেলের তিনটি প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তার মধ্যে বাংলাদেশসহ এশীয় অঞ্চলের কয়েকটি দেশে দুটি পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ কর্তৃপক্ষ। এবারই প্রথম নয়, এর আগে ২০২৪ সালে একটি এবং ২০২৫ সালে চারটিসহ আরও কয়েকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ ছাড়া ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালে আন্তর্জাতিক ইংরেজি ভাষার পরীক্ষার (আইইএলটিএস) প্রশ্ন একাধিকার ফাঁস হয়। বাংলাদেশ,বিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দীর্ঘ এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বুধবার (২০ মে) ভোররাতে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোররাতে যখন রোগীরা ঘুমন্ত ছিলেন, তখন হঠাৎ ভবনের চতুর্থ তলায় ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়বিস্তারিত পড়ুন

চীনের বেইজিংয়ে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক শুরু হয়েছে বেইজিংয়ে। এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিনকে বেইজিংয়ে স্বাগত জানান চীনা নেতা শি জিনপিং। রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৈঠকের আগে গ্রেট হল অফ দ্য পিপলের বাইরে দুই নেতা করমর্দন করেন। এরপর পুতিনকে অভ্যর্থনা জানাতে বিছিয়ে রাখা লাল গালিচা ধরে পাশাপাশি হেঁটে গ্রেট হল অব দ্য পিপলে প্রবেশ করেন শি ও পুতিন। এ সময় সামরিক ব্যান্ডে চীন ও রাশিয়ার জাতীয়বিস্তারিত পড়ুন

ফের যু*দ্ধ হলে ‘আরও চমক’ দেখবে বিশ্ব: ইরানের হুঁ*শিয়ারি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সাম্প্রতিক সংঘাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে ইরান এবং ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে আরও অনেক চমক অপেক্ষা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন সময় এলো, যখন ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চুক্তিতে পৌঁছাতে দুই থেকে তিন দিন সময় দিয়েছেন। এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। অন্যদিকে, ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গত ২ মার্চবিস্তারিত পড়ুন

আমরা খুব দ্রুত যু*দ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে তিনি আশা করছেন। হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা খুব দ্রুত এই যুদ্ধ শেষ করতে যাচ্ছি। ট্রাম্প দাবি করেন, তারা (ইরান) খুব খারাপভাবে একটি চুক্তি করতে চায়। তারা এই পরিস্থিতিতে ক্লান্ত। তিনি আরও বলেন, তাদের মাথায় পারমাণবিক অস্ত্রের চিন্তা রয়েছে, আর আমরা তাদের কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেবো না।বিস্তারিত পড়ুন

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

বিশ্বের ৯৩টি দেশের নাগরিকদের অন-অ্যারাইভাল বা পৌঁছানোর পর ভিসা দেয় থাইল্যান্ড। অর্থাৎ, এসব দেশের পর্যটকদের ভ্রমণের আগে থেকে ভিসার আবেদন করতে হয় না। এত দিন এই ভিসার মেয়াদ ছিল ৬০ দিন। তবে এবার তা কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার। থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকায়েও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, অন-অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে অনেক বিদেশি পর্যটক থাইল্যান্ডে এসে এর অপব্যবহার করছেন। মূলত এটি রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরওবিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, সব কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে গঠিত স্বতন্ত্র ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শক্রমেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই বিলুপ্তির পর সদ্য গঠিত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিবসহ মোট ১৫ জন কর্মকর্তাকে পুনরায় আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) আইন ও বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। উল্লেখ্য, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুপ্রিমবিস্তারিত পড়ুন