শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দোকানের বারান্দা দখলসহ

নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধে তারই পরিষদের মেম্বারের রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল, সরকারি অর্থে অবৈধভাবে রাস্তা নির্মাণ এবং প্রতিবাদ করায় ইউপি সদস্য ও তার পরিবারের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইউপি সদস্য আহম্মদ আলী গাজীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নলতা মৌজার জেএল নং-১০, এসএ খতিয়ান নং-৩৯৪ এর ৫২১ নং দাগে ১৬ শতকের মধ্যে তার খরিদকৃত ৪ শতক জমিতে দুইতলা মার্কেট নির্মাণ করে বৈধভাবে ভোগদখল করে আসছেন।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সাদপুর গ্রামে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে হঠাৎ ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে এলাকার অন্তত ২০ থেকে ২৫টি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ঘরের চাল উড়ে গেছে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘূর্ণিঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে তৈবুর রহমানের স্ত্রী রেবেকা খাতুন (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার সংবাদ পেয়ে সাতক্ষীরা-৩ আসনেরবিস্তারিত পড়ুন

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, নতুন বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা

বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা নিয়েছে সরকার। একইসঙ্গে এখানে বিমানবাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি স্থাপন এবং পাইলট তৈরির জন্য একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার ঘোষণাও দেওয়া হয়েছে। তার অংশ হিসেবে বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বৃহস্পতিবার (৭ মে) সকালে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি বগুড়া বিমানবন্দর সরেজমিন পরিদর্শন করেন। এদিন দুপুরে বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘শিক্ষাখাতের উন্নয়নে নতুন করে কাজ শুরু করেছে সরকার’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আমলে দেশের শিক্ষাখাতকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার শিক্ষাখাতের উন্নয়নে নতুন করে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ফরিদপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি । পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে আমাদের শিক্ষাখাত ধ্বংস হয়ে গেছে। আজকে সুযোগ এসেছে, বিএনপি সরকার গঠনের পরবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী

পর্যায়ক্রমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার

সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় পর্যায়ক্রমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবোনা। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে , আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খলবিস্তারিত পড়ুন

২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এর অংশ হিসেবে ২০২৮ সালের মধ্যে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৮০৯ দশমিক ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশে ১ হাজার ৪৫১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় ৫ দশমিক ০১ শতাংশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালীবিস্তারিত পড়ুন

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টায় বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী মঙ্গলবার (১২ মে) থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় দোকান মালিক সমিতির সভাপতি এই তথ্য জানান। ভিডিও বার্তায় হেলাল উদ্দিন বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে আবেদন করেছিলাম। সরকার রাতবিস্তারিত পড়ুন

রাজধানীর প্রতিটি বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

রাজধানীতে বিদ্যুতের চাপ কমাতে সরকার প্রতিটি বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা তৈরি করতে সোলার পাওয়ারকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করা হবে। আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমেবিস্তারিত পড়ুন

সংস্কারের জন্য কমিটেড ছিল না বিএনপি : নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের জন্য কমিটেড ছিল না বিএনপি। বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এনসিপির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এনসিপি সংস্কারের জন্য সংসদ ও সংসদের বাহিরে আন্দোলন গড়ে তুলবে। অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানত আব্দুল্লাহ বলেন, কালবৈশাখীর মৌসুমে এনসিপিতে বসন্ত চলছে। বিএনপি সরকার এসে, সংস্কার বিরোধী পদক্ষেপ নিয়েছে। আওয়ামী লীগ দ্বারা বিএনপি হাইজ্যাক হয়ে গেছে।বিস্তারিত পড়ুন

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শনে জামায়াত আমির

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এমপি। বৃহস্পতিবার (৭ মে) জাপানি পার্লামেন্টের উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ ঘুরে দেখেন বিরোধীদলীয় এই নেতা। এ সময় পার্লামেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জামায়াত আমিরকে গাইড করেন এবং পার্লামেন্টের কার্যক্রম, ইতিহাস ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। সফরকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুলবিস্তারিত পড়ুন