বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেপ্টেম্বর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সবুজসহ অন্যরা। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি সময়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প চলাকালে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প শেষ হলেও সংশ্লিষ্টদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রজেক্ট’-এর সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়ন করেছে হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড)।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সেল্স অফিস-৭২ এ উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের উন্নয়ন বিভাগের জেনারেল ম্যানেজার মো. লিয়াকত আলী খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রিজিওনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. আতিয়ার রহমান, প্রধান কার্যালয়ের উন্নয়ন বিভাগের ম্যানেজার মো. মাজেদুল ইসলাম সরকার এবং সাতক্ষীরা কর্পোরেটবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যে শ্রেণিকক্ষে উপস্থিত হন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। শিক্ষার্থীদের পড়াশোনা, পাঠদানের ধরন ও শ্রেণিকক্ষের পরিবেশ সম্পর্কে সরাসরি জানতে কথা বলেন তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখা যায়। জেলা প্রশাসক কাউসার আজিজ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে চলমান পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলার পাশাপাশি কোমলমতিবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (Water & Sanitation for Urban Populations—WSUP Bangladesh)-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার হলরুমে অধ্যক্ষ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে ওয়াসপ্ ও কলারোয়া পৌরসভার যৌথ উদ্যেগে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প

সাতক্ষীরা পৌরসভার পরিচালন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ‘কমিউনিটি সংলাপ: পরিবর্তনের গল্প’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের রয়েল প্লাসে কনভেনশন হলে রূপান্তর বাস্তবায়িত GO4IMPact কর্মসূচির উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের মূল উদ্দেশ্য ছিল পৌরসভার পরিচালন ব্যবস্থা এবং সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন সেবার মাধ্যমে স্থানীয় জনগণের জীবন ও জীবিকায় কী ধরনের পরিবর্তন এসেছে, তা অনুসন্ধান, অভিজ্ঞতা বিনিময় ও নথিভুক্ত করা। সংলাপে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করেন স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা পর্যন্ত যায়। পরে সেখান থেকে ফিরে আবারও বাগআঁচড়া ময়ূরী সিনেমাবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক

‎বিশ্ব জলবায়ু সপ্তাহ ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ন্যায্য রূপান্তর এবং স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু কার্যক্রম জোরদারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। ‎ ‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরে বারসিকের সহযোগিতায় এ ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়। এতে উপকূলীয় অঞ্চলের অর্ধশতাধিক জলবায়ুকর্মী, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। ‎ ‎কর্মসূচিতে সভাপতিত্ববিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের সংবর্ধনা, আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক প্রদান এবং এ-প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মো. জুবাইর ইসলাম ও সহকারী অধ্যাপক মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহা. আনওয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন