সেপ্টেম্বর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিসি তেজগাঁও ইবনে মিজান নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি তেজগাঁও বলেন, লাশ এখনও ঝুলন্ত অবস্থায় আছে। সিআইডিরবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখি হয়। রবিবার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে বোয়ালিয়াকে ২–০ গোলে পরাজিত করে কয়লা দল। খেলার প্রথমার্ধে কয়লা একটি গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। পরে আরও একটি গোল করে ব্যবধান ২–০ করে কয়লা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কয়লা। টুর্নামেন্টটি সোনামাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক নবগঠিত কমিটি ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্ট এর সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার-ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সেরবিস্তারিত পড়ুন
বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেন সাতক্ষীরার কৃতিসন্তান ও বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজবাবু। দীর্ঘদিনের সংগীতচর্চা, মেধা ও শিল্পীসত্তার স্বীকৃতি হিসেবে বিটিভির গ্রেডেশন/পুনর্মূল্যায়ন নীতিমালা অনুযায়ী তাকে ‘ক’ শ্রেণি থেকে ‘উচ্চ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোল/প্রোগ্রাম ম্যানেজার (সংগীত) ও গ্রেডেশন/পুনর্মূল্যায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মনিরুল হাসান স্বাক্ষরিত গত ২৩ জুন ২০২৬ তারিখের এক পত্রে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বিদ্যমান গ্রেডেশন/পুনর্মূল্যায়নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক

।।মোস্তাফিজুর রহমান উজ্জল।। সাতক্ষীরায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের উচ্চশিক্ষার আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জনপদ শিক্ষা, কৃষি, মৎস্য, শিল্প, প্রযুক্তি ও পরিবেশের দিক থেকে অপার সম্ভাবনাময়। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এর নামও হতে পারে একটি ঐতিহাসিক পরিচয় ও প্রেরণারবিস্তারিত পড়ুন
জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসি মাছউদ বলেন, আগামী ১২ নভেম্বর প্রাথমিকভাবে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হলেও সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনি দায়িত্ব পালনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে ওই সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছেবিস্তারিত পড়ুন
বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় একথা বলেন তিনি। সাক্ষাতে উভয় দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতের শুরুতে চীনের বিদায়ী রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনকে উপদেষ্টা ফুলের শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক কুশল বিনিময় করেন।বিস্তারিত পড়ুন
ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?

ভারতের রাজনীতিতে ইন্দিরা গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই দীর্ঘ সময় ধরে প্রভাবশালী নারী নেতা হিসেবে পরিচিত। দুজনের রাজনৈতিক জীবনে কিছু মিল থাকলেও বর্তমান পরিস্থিতির সঙ্গে ইন্দিরার সময়ের তুলনা করতে গেলে বেশ কিছু মৌলিক পার্থক্যও সামনে আসে। ইন্দিরা গান্ধী রাজনৈতিক জীবনে একাধিকবার প্রবল সংকটের মুখে পড়েছিলেন। ১৯৬৯ সালে কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের পর দল ভেঙে যায়। রাষ্ট্রপতি নির্বাচনে ভি ভি গিরিকে সমর্থন করার পর কংগ্রেসের পুরনো নেতৃত্বের সঙ্গে তার বিরোধ চরমে ওঠে। পরেবিস্তারিত পড়ুন
হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশে নির্জন পাহাড়ি জঙ্গলে ডেকে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে পিটিয়ে হত্যা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ১৩ বছর বয়সি একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে। মর্মান্তিক ও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী সাইফুল ইসলাম তুহিনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নিহত অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারের তথ্য জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপারবিস্তারিত পড়ুন
‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তা মধ্যপ্রাচ্যের রাজনীতির পাশার দান উল্টে দেওয়ার মতো একটি উদ্যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, তিন দেশের শক্তিশালী রাজনৈতিক ইচ্ছার ওপর ভর করে জোটটির কাজ দ্রুত এগিয়ে চলেছে। খুব শিগগিরই এর মূল কার্যালয় চালু করে প্রয়োজনীয় সামরিক কর্মকর্তা মোতায়েন করা হবে। হাকান ফিদান স্পষ্ট করে বলেন, এই জোট কিন্তু কোনো নির্দিষ্ট দেশেরবিস্তারিত পড়ুন

