সেপ্টেম্বর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল

সাতক্ষীরার বাঁকাল যুব মুসল্লিদের আয়োজনে নবর্নিমিত বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ১৭ ও ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শুক্র ও শনিবার ২দিন ব্যাপী ইসলামী কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরনী ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার আলহাজ্ব মোজাম্মেল হক এর সভাপতিত্বে ৮০জন প্রতিযোগী নিয়ে বাদ আসর থেকে ৪-৮, ৯-১১ ও ১২-১৫ বছর বয়সী ছেলে মেয়েদের ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন হাফেজ আনোয়ার হোসেন, শেখ জাকির হোসেন,বিস্তারিত পড়ুন
মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশু জিসান ও ইয়াসমিনের পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দুই শিশুর পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সম্রাট হোসেন। উপজেলা প্রশাসন মণিরামপুর সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটির পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ আর্থিক সহায়তা প্রদানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজিকে অবশেষে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত অনুমান ৮টার সময় সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের বুলারআটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা সদর থানার এএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে সর্ঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে। এব্যাপারে সদর থানার এএসআই জানান, আটককৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণবিস্তারিত পড়ুন
ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় তালা সার্জিক্যাল ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। ক্লিনিক ভাঙচুরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠলেও পুলিশ বলছে, কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তালা মেলাবাজার এলাকায় অবস্থিত তালা সার্জিক্যাল ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। মৃত সাধন বিশ্বাস খুলনাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি “আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা” এবং “দলিল প্রতি ন্যূনতম ৫০০০/= টাকা সম্মানী ভাতা” সহ গ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বর্ধিত বেতন ও বকেয়া অর্থ একবারে নয়, কার্যকর হবে তিন ধাপে। প্রথমবিস্তারিত পড়ুন
১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এ বেতনস্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। একই সঙ্গে ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসেবে পাবেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। তবে গেজেট প্রকাশ করা হয়েছে শনিবার (১৯ সেপ্টেম্বর)। গেজেটে বলা হয়েছে, নতুন বেতনস্কেল একবারে পুরোপুরি কার্যকরবিস্তারিত পড়ুন
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছে সরকার। এই নতুন বেতন স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও যে সুযোগ পাচ্ছেন, তা আগেই চূড়ান্ত ছিল। তবে তাদের ক্ষেত্রে আলাদা প্রজ্ঞাপন দেওয়ার নিয়ম রয়েছে। ফলে শিক্ষক-কর্মচারীদের মনে এখন একটাই জিজ্ঞাসা—তাদের অন্তর্ভূক্তির সেই পৃথক আদেশটি কবে নাগাদ আলোর মুখ দেখবে? বিষয়টি সম্পর্কে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে সংবাদমাধ্যম। শিক্ষাসংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা আশ্বস্ত করে জানিয়েছেন, খুব দ্রুতই এমপিওভুক্ত জনবলকে নতুন পেবিস্তারিত পড়ুন
নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা

নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির একটি অংশ এবং পর্যায়ক্রমে ২০২৭ সালের জুলাই থেকে শতভাগ বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে পেনশনভোগীরাও পর্যায়ক্রমে বর্ধিত নিট পেনশন পাবেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা গেজেটবিস্তারিত পড়ুন
২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী

২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় মহাসড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। ছয় লেন প্রকল্পটি অনেক আগে নেওয়া হয়েছে। কিন্তু সাড়ে ৪ বছর হয়ে গেলেও অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরবিস্তারিত পড়ুন

