সেপ্টেম্বর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার শাকদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও সুধী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসরাইল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবগঠিত এডহক কমিটির সভাপতি ও ফাইনা গ্রুপ লিমিটেড, ঢাকা-এর ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম (জয়তু)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আসাদুজ্জামান আসাদ।বিস্তারিত পড়ুন
“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না” খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের পারিশামারি গ্রামের ভুক্তভোগী মঞ্জুয়ারা বেগমের লবনাক্ততার বহুমাত্রিক সমস্যা বর্ণনা করতে গিয়ে এমন হৃদয়গ্রাহী বক্তব্য গোল টেবিল বৈঠকের তাৎপর্য আরও স্পষ্ট হয়ে ওঠে। স্থানীয় ভুক্তভোগী নাগরিক সমাজের উদ্যোগে এবং সৃজন প্রকল্প, অগ্রগতি সংস্থার সহযোগিতায় পাইকগাছার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে আয়োজিত ”বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ ও টেকসইবিস্তারিত পড়ুন
তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় যুব-নেতৃত্বাধীন নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে সরকারী কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও কমিউনিটি সদস্যদের সমন্বয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে, একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধানবিস্তারিত পড়ুন
বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয়েছে সাতক্ষীরা সরকারী বালিকা বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিক জুবায়েদ আজ বৃহস্পতিবার(১৭সেপ্টেস্বর) সকাল ১০টা থেকে সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল, রানারআপ দল ও শ্রেষ্ঠ বক্তার হাতেবিস্তারিত পড়ুন
স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (প্রকিউরমেন্ট) কে, এম আশরাফুজ্জামান পলাশ এর পিতা আফজাল করিমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্কুলের শিক্ষক-কর্মচারীবৃন্দ। শোক জ্ঞাপনকারীগণ হলেন-স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, অভিভাবক সদস্য শিক্ষক দিলিপ কুমার পাল, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দিক, আনারুল ইসলাম, মশিউর রহমান, নাছরিন সুলতানা, তজিবুর রহমান, সাইফুল ইসলাম, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি- এসএসসিতে এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সভাপতি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর। স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আমানুল্লাহ আমান, প্রধানবিস্তারিত পড়ুন
তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)” কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে “গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটসবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট। বুধবার বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের খেলায় মুখোমুখি হয় কেঁড়াগাছি ফুটবল দল ও এসএম ফুটবল একাদশ সাতক্ষীরা ফুটবল দল। উত্তেজনাপূর্ণ খেলায় কেঁড়াগাছিকে পরাজিত করে সাতক্ষীরা। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের প্রতিযোগিতা। খেলার প্রথম অধ্যায়ে একটি গোল করে বিরতিতে যায় সাতক্ষীরা। শেষ পর্যন্ত কেঁড়াগাছির খেলোয়াড়দের নৈপুণ্যে গোল সমতায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।বিস্তারিত পড়ুন
কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মৌতলা ইউনিয়নের জেলে পাড়া থেকে সাপখালী ব্রিজ হয়ে মৌতলা বাজারমুখী সাপখালী খালের দুই পাশে এসব চারা রোপণ করা হয়। উপজেলা বন বিভাগের উদ্যোগে রোপণ করা চারার মধ্যে রয়েছে বাবলা, তেঁতুল, কদবেল, আমলকি, রেইনট্রি, জারুল, অর্জুন ও ঝাউগাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে এসব চারা রোপণের ফলেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের রসুলপুরে শিকড় মানুষের জন্য সংগঠনের আয়োজনে এবং অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ সংস্থার সৌজন্যে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। শিকড় মানুষের জন্য এর সভাপতি মোঃ ইব্রাহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য তাজকিনবিস্তারিত পড়ুন

