সেপ্টেম্বর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের অন্যান্য স্কুল ব্যবস্থায় এআই ব্যবহারের নীতিমালা তৈরিতেও এই সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ঘোষিত এই সাময়িক নিষেধাজ্ঞা এক বছর কার্যকর থাকবে। এর আওতায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী প্রভাবিত হবে এবং শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত ৪০টি এআই-ভিত্তিক টুলের ব্যবহার বন্ধ থাকবে। তবে শিক্ষকরা পাঠবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গাজীপুর থেকে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয় বলে কালবেলাকে জানান গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহাল দশায় যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টি হলেই ব্রিজের দুই পাশে কাদা-পানি জমে থাকে। ফলে মোটরসাইকেল, ভ্যান, রিকশা ও বাইসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ পথচারীদের হেঁটে চলার পরিবেশও থাকে না। স্থানীয়দের অভিযোগ, এখানে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। জানা গেছে, এই রইচপুর ব্রিজের ওপর দিয়েই আশপাশের প্রায় ২০ থেকে ৩০টি গ্রামের মানুষবিস্তারিত পড়ুন
কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা। চিকিৎসা কিংবা অন্যান্য প্রয়োজনে কলকাতা যাওয়ার আগে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত করে ভ্রমণের জন্য অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেওয়া এক নির্দেশনায় উপ-হাইকমিশন জানায়, কলকাতায় গত ১৯ আগস্ট সংঘটিত অগ্নিকাণ্ডের পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির বিবেচনায় চিকিৎসা বা অন্যান্য কারণে বাংলাদেশ থেকে কলকাতা ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যেবিস্তারিত পড়ুন
বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

আকস্মিক ও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য দেশটিকে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ। নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এ অর্থ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠিবিস্তারিত পড়ুন
সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতগণের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ওবিস্তারিত পড়ুন
মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ সংক্রান্ত বিলটি উত্থাপন করেন। বিরোধী দলের পক্ষ থেকে নতুন মোড়কে বাহিনী পুনর্গঠনের অভিযোগ তুলে আপত্তি জানানো হলে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক আইজিপির প্রসঙ্গ টেনে বলেন, ‘মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না।’ সংসদেবিস্তারিত পড়ুন
কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের সভাপতি এবং সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্কুলের প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী শিক্ষক মাওলানা নুরুল হক, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিনবিস্তারিত পড়ুন
কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জালালাবাদ গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যধি প্যানক্রিয়েট ও ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ যোহর জালালাবাদ সরকারি প্রাইমারি স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করাবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবং খুব শিগগিরই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের (জামালপুর-৩) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম প্রধান শ্রমবাজার। ২০২৪ সালের ৩১ মে থেকে দেশটির শ্রমবাজারে নতুন বাংলাদেশি কর্মী প্রবেশ বন্ধবিস্তারিত পড়ুন

