শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেপ্টেম্বর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম

আগেই আভাস পাওয়া গিয়েছিল, আগামী মৌসুমে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট লিগটির যাত্রা শুরুর পর থেকে সময়ের সঙ্গে সঙ্গে অভিযোগের পাতা কেবল ভারী হয়েছে। চলতি বছর বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল জানিয়েছিলেন জোড়াতালি দিয়ে আর বিপিএল আয়োজন করতে চায় না তার বোর্ড। তবে একবারেই বন্ধ হচ্ছে না ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টটি। আরও গোছালোভাবে আয়োজন করতে চায় বর্তমান বোর্ড। বিপিএল না হওয়াতে দেশেরবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জি এম তো নাই’, বাতিল হলো প্রশ্ন

স্পিকারের আহ্বানে সারা দিতে সংসদে ছিলেন না জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে বহিষ্কৃত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি. এম. নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম)। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে উত্থাপনের জন্য নির্ধারিত থাকা সত্ত্বেও তার লিখিত প্রশ্নটি বাতিল হয়ে যায়। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপনের আহ্বান জানান। যদিও মাইক্রোফোনে নাম ডাকার পর স্পিকার ফ্লোরের দিকে তাকিয়ে দেখেনবিস্তারিত পড়ুন

স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টন নিয়ে বিরোধের জেরে সংসদ থেকে ওয়াকআউট (বের হয়ে গেছেন) করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা। তবে তারা চলে যাওয়ার পরও বিরোধী দলের দুই সংসদ সদস্য এনসিপির হাসনাত আবদুল্লাহ ও খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালা তখন সংসদ কক্ষে অবস্থান করেন। পরে হানজালাও কক্ষ ত্যাগ করেন। তবে শেষ পর্যন্ত সংসদ কক্ষে ছিলেন হাসনাত আবদুল্লাহ। বুধবার (২ সেপ্টেম্বর) সংসদেবিস্তারিত পড়ুন

ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ

বাংলার অস্তিত্ব বিপন্ন। শিক্ষা ও সংস্কৃতি ভূলুণ্ঠিত। সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই। পুলিশ দিয়ে বিরোধীদের ওপর জুলুম চালানো হচ্ছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে গ্রাম থেকে শহর সর্বত্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফেসবুক লাইভে এসে মমতা বলেন, রাজ্যে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু অবশিষ্ট নেই। তার অভিযোগ, সরকারবিরোধী অবস্থান নিলেই সংবাদমাধ্যমের ওপরওবিস্তারিত পড়ুন

আসিফসহ তার অপকর্মের ‘নেপথ্যের নায়কদের’ তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি

অন্তর্বর্তী সরকার আমলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ তার অপকর্মের ‘নেপথ্যের নায়ক’ ও সহযোগীদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১ সেপ্টেম্বর দুদকের বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালকের নির্দেশনার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর এই তথ্য চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়। আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তদন্ত সংশ্লিষ্ট দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকেরবিস্তারিত পড়ুন

পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে

নতুন জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে পে স্কেলের খসড়া বিজি প্রেসে পাঠানো হয়েছে। গতকালই খসড়া বিজি প্রেসে পাঠিয়েছেন বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। সূত্র জানায়, বিজি প্রেস থেকে এটি অর্থ মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিং হয়ে আনুষ্ঠানিকভাবে এসআরও নম্বর পেয়ে প্রকাশ করা হবে। এদিকে নবম পে স্কেলের প্রজ্ঞাপন বৃহস্পতিবারের মধ্যে প্রকাশের ঘোষণা দিয়েছেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি। তবে প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে কিছুটা দেরি হচ্ছেবিস্তারিত পড়ুন

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর সঙ্গে যৌথভাবে চট্টগ্রামের পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করাই ছিল অনুষ্ঠানটির লক্ষ্য। ২০২২ সাল থেকে এই তিন প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করছে। অনুষ্ঠানটি চলমান এই উদ্যোগেরই অংশ। এইবিস্তারিত পড়ুন

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে কষ্টে আছে। এই পরিস্থিতির জন্য সরকার শুধু কথার আড়ালে প্রকৃত সত্য লুকাতে চায় না। ভুল নীতির অনিবার্য পরিণতি এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির সৃষ্টিবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বিজিএমইএ প্রতিনিধিদল

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে, যা রপ্তানি অর্ডার হাতছাড়া হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। এ অবস্থায় দ্রুততম সময়ে নতুন ভাসমান স্টোরেজ ইউনিট (এফএসআরইউ) স্থাপন, জ্বালানির মূল্য স্থিতিশীল রাখা, ক্ষুদ্র ও মাঝারি কারখানায় অগ্রাধিকারভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার (২ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিজিএমইএ’র একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিদল জ্বালানি সংকটসহবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পাঁচ কর্মপরিকল্পনা হলো- দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, সাইসমিক জরিপ, বাপেক্সকে শক্তিশালীকরণ, প্রোডাশন শেয়ারিং কন্ট্যাক্ট (পিএসসি) ও বিডিং এবং এলএনজি অবকাঠামো সম্প্রসারণ। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সেলিনা সুলতানা (৩৩৫ মহিলা আসন-৩৫) এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘ দিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্টবিস্তারিত পড়ুন