মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পাক হানাদার মুক্ত দিবস পালিত

পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের কবল থেকে কালিগঞ্জ অঞ্চল মুক্ত হয়েছিল ২০ নভেম্বর। ১৯৭১ সালের এ দিনে মহান স্বাধীনতার স্বাদ পেয়েছিল এ এলাকার মানুষ। কালিগঞ্জে মুক্ত দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের আয়োজনে রবিবার সকাল ৯ টায় বিজয়স্তম্ভে ও জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক রহিমা সুলতানা বুশরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান বাবু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীরমুক্তিযোদ্ধিবৃন্দ, মুক্তিযোদ্ধাদ সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক ইউপি সদস্য এসএম গোলাম ফারুকসহ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

পরবর্তীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তলোন করা হয়।

সকাল ১০ টায় একটি বিশাল র্যালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহীদ সোহরাওয়ার্দী পার্কে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, দুপুরে প্রীতিভোজ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ

আবু বক্কর সিদ্দিক : কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪

আবু বক্কর সিদ্দিক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু