শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান হলেন জ্যোৎস্না আরা

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা।

জ্যোৎস্না আরা’কে আবারও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান করায় সাতক্ষীরার বিভিন্ন নারী সংগঠন ও সাতক্ষীরাবাসী মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ্যাডভোকেট, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুনেসা ইন্দিরা, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মািক্তযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে।

জ্যোৎস্না আরা’কে আবারও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান করে ০৪ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ (১৯৯১ সনের ৯নং আইন) এর ১০ ধারার (৩) উপধারা মোতাবেক জেলা প্রশাসক সাতক্ষীরা এর সুপারিশের ভিত্তিতে ৩২.০০.০০০০.০৩৮.০৬.০৭৫.১৮-৪১০ নং- স্মারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব দিলীপ কুমার দেবনাথ ১৭/১১/২০২২ তারিখে স্বাক্ষরিত জাতীয় মহিলা সংস্থার ০৫ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সাতক্ষীরার নারী আন্দোলনের স্বপ্ন কন্যা জ্যোৎস্না আরা সাতক্ষীরার উন্নয়নে শিশু ও নারী সমাজের ভাগ্যোন্নয়নের রুপকার জনপ্রিয় নারী নেত্রী জ্যোৎস্না আরা সুবিধা বঞ্চিত নারী সমাজকে এগিয়ে নিতে বর্তমান সময়ে তার নেতৃত্বের কোন বিকল্প নেই। জ্যোৎস্না আরা ১৯৯০ সালের ছাত্র আন্দোলনে, স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের অংশ গ্রহণের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করেন।

কলেজ ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে, পর্যায়ক্রমে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ছাত্রলীগের আহবায়ক, জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী মুজিব সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের আদর্শ্যে অনুপ্রাণিত।

যিনি সব সময় নারী-শিশু, মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করা বিশিষ্ট নারী নেত্রী অগ্নি কন্যা জ্যোৎস্না আরা।” জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির সদস্যরা হলেন- এ্যাড. ফরিদা আক্তার বানু, ফারজিনা নাহিদ নিগার, তানিয়া সুলতানা ও রুমা রানী বরকন্দাজ। জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দরা সাতক্ষীরাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক