শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক! ভারতে পাচারের অভিযোগ

সাতক্ষীরার বিভিন্ন এলাকায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক পড়েছে। নারী-পুরুষ ও ও ছোট বাচ্চা গাছে উঠে ডাল ভাংতে দেখা যাচ্ছে। এই পোকা লাগানো ডাল থেকে আঠা তুলে নিয়ে একটি চক্র ভারতে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। খোজ নিয়ে জানা গেছে- কলারোয়া ও সাতক্ষীরার চান্দুড়িয়া বাজারে প্রতিদিন সন্ধ্যায় এই শিশু গাছের পোকা লাগানো আঠা ২৭০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে।

প্রতিদিন সন্ধ্যায় হাট বসছে বলে স্হানীয়রা জানান । চান্দুড়িয়ার গফুর, নুর মোহাম্মাদ, খায়রুল, খলিল, নজু, ফারুক, গোয়ালপাড়ার শিমুল, ইন্দা, মিঠু, রায়হান, , আমিনুর, নজরুল, কাদপুরের আলমগীর, মাসুদ, সোনাবাড়ীয়ার মোসলেম মিস্ত্রী এই পোকা লাগানো গাছের আঠা ও পোকা চান্দুড়িয়া হাট থেকে ক্রয় করছে বলে জানা গেছে।

তাদের দাবী এই আঠা দিয়ে বিভিন্ন রং তৈরী করা হচ্ছে। এদিকে একটি সূত্রে জানা গেছে ভারতীয়রা এই আঠা ৭/৮টাকা কেজিতে কিনছে। অবৈধ ভাবে ভারতে পাচার হচ্ছে। আসলে ভারতীয়রা কি কাজে এই শিশু গাছের পোকা লাগানো ডালের আঠা ও পোকা ব্যবহার করছেন তা জানা যায়নি। তবে প্রতিদিন চান্দুড়িয়া বাজার থেকে ৮/১০মণ করে আঠা কিনছে ব্যবসায়ীরা।

বাংলাদেশী সম্পদ অবৈধ ভাবে পাচার করা হচ্ছে বলে স্থানীয়রা দাবী করছেন। কলারোয়া সীমান্তে বিজিবি’র নজরদাবী কম থাকায় কেঁড়াগাছি, কুটিবাড়ী, গাড়াখালি, চারাবাড়ী সীমান্ত দিয়ে সন্ধ্যায় ও মধ্যরাতে এই গাছের আঠা, ও পচা সুপারি ভারতে পাচার হচ্ছে বলে সীমান্তের একাধিক ব‍্যাক্তি নিশ্চিত করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস