শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বড় ভাইকে খুঁজে পেতে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

আমার আপন বড় ভাই মোঃ জাহাঙ্গীর আলম (৪৮) বাড়ি থেকে কোথায় যেনো চলে গেছে। অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছে না। আমার ভাই শারিরীকভাবে খুব অসুস্থ এবং কিছুদিন আগে সে স্টোক করেছিলো। বড় ভাইকে খুঁজে পেতে ছোট ভাই মোঃ শাহিনুর রহমান যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন।

মোঃ শাহিনুর রহমান উপজেলার নোয়ালী গ্রামের মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে এবং বাড়ি থেকে চলে যাওয়া মোঃ জাহাঙ্গীর আলম তার আপন বড় ভাই।

বুধবার (২১ ডিসেম্বর-২০২২) সকালে রাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে, মোঃ শাহিনুর রহমান সাংবাদিকদের জানান- আমার আপন বড় ভাই মোঃ জাহাঙ্গীর আলম শারিরীকভাবে অসুস্থ এবং কিছুদিন আগে সে স্টোক করেছিলো। গত ১৪ ডিসেম্বর-২০২২, সকালে বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এখনো পর্যন্ত আমার ভাই বাড়িতে ফিরে আসেনি এবং কোথায় আছে তাও জানিনা। আমাদের আত্মীয় স্বজনদের বাড়িসহ অনেক জায়গায় অনেক খোঁজাখুজি করেছি। কিন্তু আমার বড় ভাইয়ের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। আমার ভাইয়ের ছবিসহ সোসাল মিডিয়ায় বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। আমার জানামতে- ওইদিন আমার ভাই জাহাঙ্গীর আলমের গায়ে আকাশী রংয়ের শার্ট ও কালো চেক জাতীয় লুঙ্গি এবং কালো রংয়ের তোয়ালে পরা ছিলো।

মোঃ শাহিনুর রহমান জানান- আমার ভাইয়ের উপর খুব অত্যাচার করতো তার স্ত্রী। আমি প্রতিবাদ করতে গেলেই যতো দোষ। আমার ভাই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আমার ভাবি (ভাইয়ের স্ত্রী) আমাকে নানাভাবে দোষারোপ করছে। বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে আমি চক্রান্ত করে আমার ভাইকে সরিয়ে রেখেছি। কিন্তু আমার ভাই জাহাঙ্গীর আলম কোথায় চলে গেছে, কোথায় আছে, আমি ও আমার পরিবার জানেনা।

মোঃ শাহিনুর রহমান আরও জানান- আমার ভাবি (আমার বড় ভাইয়ের স্ত্রী) আমার কোনো কথা বিশ্বাস করতে চাচ্ছে না। আমার আপন বড় ভাই বাড়ি থেকে চলে যাওয়া এবং তাকে না পাওয়ার বিষয়ে গত ১৯ ডিসেম্বর-২০২২ মণিরামপুর থানায় আমি সাধারণ ডায়েরী করেছি। যার নং- ১০২৬। আমার ভাই একজন সহজ-সরল প্রকৃতির মানুষ। যশোরের আঞ্চলিক ভাষায় কথা বলে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক