বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্দোলন করে আ.লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগে বিঘাতে ১ দেড় মণ সরিষা ফলানো যেত। আর এখন বিঘাপ্রতি ৬/৭ মণ সরিষা ফলে। তাও আবার কম সময়ে। প্রতিবছর ২০/২৫ হাজার কোটি টাকার ভোজ্যতেল আমদানি করতে হয়। সরকার চেষ্টা করছে, আমদানি নির্ভরতা কমিয়ে তেলশস্য উৎপাদন করতে।

মন্ত্রী রোববার দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় সরিষা ক্ষেত পরিদর্শন ও চাষিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের দল। সুতরাং আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। তারা দীর্ঘদিন ধরে সহিংসতা চালাচ্ছে। মানুষকে পুড়িয়ে ও কুপিয়ে মেরেছে। খালেদা জিয়া বলেছিল, শেখ হাসিনা না পালানো পর্যন্ত আমি ঘরে ফিরে যাবনা। ১৫ সালে ৯০ দিন হরতাল করেও সরকারকে হটাতে না পারেনি। বরং তিনিই মুখে কালি মেখে ঘরে ফিরে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, আমানউল্লাহ আমান বলেছিল, ১০ ডিসেম্বরের পরে খালেদা জিয়া দেশ চালাবে। অথচ কিছুই হয়নি। আর তারেক জিয়া চুরি করে,অন্যান্য অপকর্ম করে লন্ডনে পালিয়ে আছে। সুতরাং আন্দোলন তারা করতে পারবেনা।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুদক খুব শক্তিশালী একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সুতরাং বিএনপি নেতা খন্দকার মোশাররফের বক্তব্য সঠিক নয়।

বিকেলে মন্ত্রী কালিগঞ্জের নলতায় আওয়ামী লীগের এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়