বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শীতার্ত মানুষের পাশে আজিজা মান্নান ফাউন্ডেশন

প্রতি বছরের মতো এবারও সাতক্ষীরায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে আজিজা মান্নান ফাউন্ডেশন।

রবিবার (৮ জানুয়ারি) অসহায় শীতার্ত কয়েক’শ মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করে ফাউন্ডেশন টি।

সাতক্ষীরার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, দৈনিক ভোরের পাতা ও দ্য পিপলস টাইমের সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআই’র পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি’র সৌজন্যে এই কার্যক্রমের উদ্বোধন করেন তাঁর মা আজিজা মান্নান।

সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় হেদায়েত মঞ্জিলে এ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়ে এরতেজা হাসানের মা জানান, আমার প্রতিবেশীরা যদি শীতে কষ্ট করে তাহলে এটা আমাকেও কষ্ট দেয়। তাই প্রতি বছর এমন উদ্যোগ নিয়ে থাকি।

ড. কাজী এরতেজা হাসান বলেন, সাতক্ষীরা মাটির প্রতি আমার দায় রয়েছে। প্রতিবারের মতো এবারো আমার মা শীতবস্ত্র বিতরণ করেছেন। করোনা মহামারির শুরু থেকেই জন্মভূমির প্রতি দায় থেকে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার পিতা-মাতার নামে করা আজিজা মান্নান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার কার্যক্রমও করেছি। মায়ের নির্দেশেই আমি পারিবারিকভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।দল-মত-নির্বিশেষে সকলের কাছে তিনি দোয়া প্রার্থনা করেন।

তিনি বলেন, সত্য প্রবাহের কারণে মানুষ শীতে কষ্ট পাচ্ছে। তাই আজ কয়েক’শ শীত বস্ত্র বিতারণ করেছি। আগামীতে এমন উদ্যোগের ধারাবাহিকতা থাকবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২