শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২৩’র সমাপনী দিনে ক্রিকেট ও ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেটে সরকারি পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ন ও ভলিবলে সিংগা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ের ৩দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগীতায় বৃহস্পতিবার(১২ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ভলিবল ও ক্রিকেটের ফাইনাল খেলা শেষে বিকাল ৪ টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আঃ রব, কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক ও দুপ্রক সভাপতি আখতার আসাদুজ্জামান চান্দু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সামছুল হক, প্রধান শিক্ষক আনছার আলী, ক্রীড়া ব্যক্তিত্ব কপাই সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সহকারি প্রধান শিক্ষক আব্দুর রকিব, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার আব্দুস সবুর, শিক্ষক আঃ রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, মাস্টার জহুরুল ইসলাম, মাস্টার স্বপন কুমার সরকার, আব্দুস সালাম, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, রেফারি মিয়া ফারুক হোসেন স্বপন, ক্রীড়া শিক্ষক স্বপন কুমার, মাস্টার আবুল কালাম আজাদ, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষিকা রিনা ঘোষ, শিক্ষিকা মাহফুজা খাতুন, শিক্ষক শফিকুল ইসলাম, মাস্টার তজিবর রহমান, মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার আব্দুল গফুর, মাস্টার নারায়ন কুমার, মাস্টার আমিরুল ইসলামসহ শিক্ষক, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

খেলার ধারাভাষ্য ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ