বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নে

কলারোয়ায় শিক্ষক প্রশিক্ষনের সমাপণী

কলারোয়ায জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২২’ বাস্তবায়নে শিক্ষকদের ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় রবিবার(১৫ জানুয়ারী) সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের শ্রেণী কক্ষে জীবন ও জীবিকা বিষয়ক সহ একাধিক বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানটি আনন্দঘণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে সকল বিষয়ের পৃথক পৃথক সমাপণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান।
তিনি শিক্ষক প্রশিক্ষণ শেষে শিক্ষকদের স্ব – স্ব প্রতিষ্ঠানে যেয়ে শিক্ষার্থীদের জীবনমুখি শিক্ষাদান প্রয়োগ করে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২২ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখার আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, ভ্যেনু প্রতিষ্ঠান প্রধান বদরুজ্জামান বিপ্লব।

জীবন ও জীবিকা বিষয়ের সমাপণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিষয়ভিত্তিক প্রশিক্ষক শিক্ষক ইব্রাহীম হোসেন, শিক্ষক বেনি আমিন ও শিক্ষক রুহুল আমিন, প্রশিক্ষানার্থী সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ।

প্রশিক্ষনার্থী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রশিক্ষনার্থী মাস্টার বিকাশ দাস, মাওঃ কামরুল ইসলাম, মাস্টার হাবিবুল্যাহ, মাস্টার জাহিদ হোসেন, মান্টার আব্দুল গফুর, দিলীপ কুমার, মাস্টার মোস্তাফিজুর রহমান, মস্টার গোপাল বাবু, মাস্টার রেজাউল ইসলাম, শিক্ষিকা রেটিনা হালদার, শিক্ষিকা আফরোজা খাতুন, মাস্টার ওহিদুজ্জামান, শিক্ষিকা ফিরোজা খাতুন সহ বিষয়ভিত্তিক ৭০ জন শিক্ষকমন্ডলী।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী শিক্ষকরা শুভেচ্ছা বিনিময় শেষে স্মৃতিস্বরুপ উপহার বিনিময করেন। অনুরুপ ভাবে, বিষয়ভিত্তিক সকল বিষয়ের প্রশিক্ষনার্থী শিক্ষকরা নিজ নিজ কক্ষে সমাপলী অনুষ্ঠানের আয়োজন করেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক