বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেটারনিটিতে জমজ কন্যা শিশু ভূমিষ্ট

বিনামূল্যে মানসম্মত সেবা পাচ্ছে জনগণ। সাতক্ষীরা মেটারনিটি (মা ও শিশু কল্যাণ কেন্দ্রে) হাসপাতাল। এই হাসপাতালে উন্নত মানের চিকিৎসা সেবা দিচ্ছে। নরমাল ডেলিভারি ও সিজারিয়ান কার্যক্রমসহ অন্যান্য যাবতীয় স্বাস্থ্যসেবা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে বুধবার (২৫ জানুয়ারি) সরেজমিনে ঘুরে দেখা গেছে।

আরও দেখা গেছে, সেবা নিতে যাওয়া তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে মো: ইবরাহিম মোড়লের স্ত্রী মমতাজ খাতুন মঙ্গলবার সিজারিয়ান হয়েছেন। একসাথে তার দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। হাসপাতালের সেবায় তারা অনেক খুশি। সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অফিসের তত্ত্বাবধানে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবিরের সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে বলে জানা গেছে।

এখানে অভিজ্ঞ ডাক্তার এবং এ্যানেসথিয়ার মাধ্যমে এমনভাবে সিজার করা হয় বা নরমাল ডেলিভারি করা হয় যাতে মা ও শিশু দুজনে যেন ভালো থাকে সেদিকে বিশেষ নজর রাখে। জন্মের পর নবজাতক শিশুর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এখানে তার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে যে সকল রোগীরা ভর্তি থাকে তাদের সেবার জন্য রয়েছে অভিজ্ঞ নার্স।

সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক দীপক কুমার সাহা জানান, মেটারনিটির এ্যানেসথিয়ার কর্মকর্তা অবসরে যাওয়ার পরে গত এক বছর যাবত সিজারিয়ান এবং নরমাল ডেলিভারি কার্যক্রমটি বন্ধ ছিলো। তবে জেলা প্রশাসকের সহযোগিতায় উক্ত কার্যক্রমটি পুনরায় চালু করেছি আমরা। বিগত দিনে মেটারনিটির সেবার কারণে খুলনা বিভাগে কয়েকবার পুরস্কার পেয়েছিলো প্রতিষ্ঠানটি। কিছুদিন বন্ধ থাকার কারনে অনেকেই চালু হয়েছে বিষয়টি জানেন না। তবে আমরা প্রচার-প্রচারণা করে যাচ্ছি যাতে বেশি বেশি মানুষ এখান থেকে সেবা গ্রহণ করতে পারে। আমরা চাই পূর্বের মতো সেবার মান বৃদ্ধি করে সবার মন জয় করতে।

সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অফিসের সহকারি পরিচালক গাজী বশির আহমেদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক মা ও শিশু স্বাস্থ্যসেবাকে গণমানুষের দৌরগোড়ায় নিয়ে যেতে কাজ করছি আমরা। জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট (এফপিসিএস-কিউআইটি) ডা: বিএম দীন মোহাম্মদ বলেন, আমরা জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সবসময় প্রস্তুত আছি।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা: লিপিকা বিশ্বাস বলেন, আমরা সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করছি। তবে পৌরসভার পানির লাইনের সমস্যার কারণে পানির সরবরাহ প্রয়োজনের তুলনায় অনেক কম। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সাবমারসিবেল পানির পাম্প প্রায় বিগত ১০ মাস নষ্ট। বিষয়টি দেখভাল করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তিনি তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা