শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’

দেশে চলছে কনকনে শীত। ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। শীতের তীব্রতা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে অল্প আয়ের মানুষকে। উষ্ণতার পরশ বুলিয়ে দিতে এবার নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’।

বুধবার রাতে সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের ৬২ জন শিক্ষার্থী’র মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেন সেঞ্চুরী একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক এজাজ আহমেদ স্বপন।

এছাড়াও সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসায় হাসি মুখ ইভেন্টের এসব উপহার দেওয়া কার্যক্রম চলছে।

এসময় উপস্থিত ছিলেন এসময় আশ্বনী উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মাছরাঙ্গা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মন্ডল, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।

সেঞ্চুরী একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক এজাজ আহমেদ স্বপন জানান, আমাদের সম্মিলিত ছোট ছোট চেষ্টা ছিল। ২০০০ সাল থেকে সেঞ্চুরি একাডেমি মানুষের পাশে থেকে কাজ করেছে। আগামীতেও মানুষের পাশে থাকতে চাই। সমাজের সক্ষম সবাই যদি এ ধরনের মানবসেবার কাজে ভূমিকা রাখে তবে মানুষ অনেক বেশী উপকৃত হবে। এছাড়াও করোনার প্রথম ধাপে সেঞ্চুরি একাডেমির শহরের গালর্স স্কুলের সামনে বিনা মুল্য দীর্ঘ ৭-৮ মাস সবজি বিতরণ করেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা