বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উৎসবমূখর পরিবেশে বিদ্যার দেবি “মা সরস্বতী’র পূজা উৎযাপিত

কলারোয়ায় সনাতন ধর্মালম্বীদের বিদ্যার দেবী “মা সরস্বতী’র পূজা উৎযাপিত হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকাল থেকে বিভিন্ন পূজা মন্ডপে ও বাড়িতে বাড়িতে সরস্বতী পূজার আরাধনা করা হয়। মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে হিন্দু ধর্মালম্বীদের অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবি সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন।

উপজেলার বিভিন্ন মন্ডপে মন্ডপে, শিক্ষা প্রতিষ্ঠানে ও বাড়িতে বাড়িতে শিক্ষার্থী সহ ভক্তরা মায়ের চরণে পুষ্পাঞ্জলী অর্পণ করে অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর কাছে প্রণতি জানিয়েছেন।

পৌর সদরের হরিতলা পূজা মন্ডপ, তুলশিডাঙ্গা পূজা মন্ডপ, কলারোয়া সরকারি কলেজ, ভট্টাচর্য বাড়ি, হালদার বাড়ি, পাঁচপোতা শেঠ পরিবারে, গণপতিপুর পূজা মন্ডপ, পারিকুপি বিশ্বাস বাড়ি, হেলাতলা সরকার বাড়ি সহ বিভিন্ন মন্ডপে মন্ডপে ও বাড়িতে বাড়িতে সরস্বতী পূজার আরাধনা করা হয়েছে বলে জানা যায়।

হরিতলা পূজা মন্ডপে উৎযাপিত সরস্বতী পূজায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) পরিদর্শন করে ঠাকুরের চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন। “মা সরস্বতীর আরাধনায় উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ রায়, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সনতান ধর্মীয় নেতা সহকারী অধ্যাপক অসিম কুমার ঘোষ, চান্দু অধিকারী সহ অসংখ্য ভক্তরা উপস্থিত ছিলেন।

মন্ডপে মন্ডপে পূজা অর্চনা শেষে শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি ও আলোকসজ্জার মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটে। প্রতিটি পূজা মন্ডপে ও বাড়ির পূজাতে নানা সাজে সজ্জিত হয়ে নারী, পুরুষ ও কিশোর- কিশোরীরা বাণী অর্চণায় সমবেত হয়ে আনন্দ- উল্লাস প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বিদ্যার দেবি সরস্বতী পূজা উৎযাপনে সারা দেশের ন্যায় আজ কলারোয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!