রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে মানব পাচার প্রতিরোধে পটগান অনুষ্ঠিত

আশাশুনিতে মানব পাচার প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রূপান্তর খুলনার পরিবেশনায় আকর্ষনীয় পটগান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে দশ টায় উপজেলা পরিষদ চত্বরে এ পটগানের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে রাইট যশোরের সহযোগিতায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর বাস্তবায়নে, কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্ট (কোইকা) এর অর্থায়নে ও রূপান্তার খুলনার পরিবেশনায় পটগাট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।

রূপান্তর থিয়েটার দল ব্যবস্থাপক সুজয় কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম ও আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খাতুন।

নিরাপদ বিদেশ যেতে করনীয়, মানব পাচার প্রতিরোধে করনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য সম্বলিত পটগান পরিবেশ করেন থিয়েটারের শিল্পী সমীরণ বিশ্বাস, স্বপন রায়, বাসুদেব বিশ্বাস, সুজয় কুমার দাশ, আখি আক্তার, নিবেদিতা মন্ডল, সেজুতি মন্ডল, জেনিথ বাড়ই প্রমুখ।

অনুষ্ঠানে প্রকল্পের আওতায় নিরাপদ আশ্রয় সহায়তা, চিকিৎসা সহায়তা, মনোসামাজিক কাউন্সিলিং, আইনী সহায়তা, জীবন দক্ষতা, আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের সাথে সংযুক্তিতে সহয়তা প্রদান, বিমানবন্দরে চাহিদা অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা ও নিরাপদে বিদেশ যাওয়া সংক্রন্ত সব ধরণের তথ্য সহায়তাসহ ১১ প্রকারের কাজ করা হয়ে থাকে। এসব তথ্য উপস্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত