বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ে বাড়ি থেকে পালালেন বাবর আজম

ক্রিকেট মাঠে তার দাপট বিস্ময়কর। একের পর এক চার-ছক্কায় মাঠ মাতিয়ে রাখেন। বলা হচ্ছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কথা। সম্প্রতি আইসিসি ওয়ানডে ও বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। তবে মাঠে যত সাবলীল থাকেন না কেন, নারী ভক্তদের সামনে ব্যাপক অস্বস্তিতে পড়েন বাবর। এবার নারী ভক্তদের থেকে বাঁচতে এক বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে বাঁচলেন পাকিস্তান দলনেতা।

পাকিস্তানের আম্পায়ার আলিম দারের ছেলের বিয়েতে ঘটনাটি ঘটেছে। সেখানেই অতিথি হিসেবে গিয়েছিলেন বাবর। অনুষ্ঠানের সেরা আকর্ষণও ছিলেন তিনি। বাবরকে দেখে ছবি তোলার জন্য ছুটে আসেন অনেকে। বেশ কয়েক জনের সঙ্গে ছবি তোলেন বাবর। কিন্তু এক দল নারী তাকে ঘিরে ধরতেই অস্বস্তিতে পড়ে যান তিনি।

ইতোমধ্যে এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিয়ে বাড়িতে বাবরকে ঘিরে রয়েছেন বেশ কয়েক জন নারী ভক্ত। তাদের মাঝে যথেষ্ট অস্বস্তিতে দেখাচ্ছিল বাবরকে। কোনো রকমে ছবি তোলা শেষ হতেই হাঁটতে থাকলেন। দ্রুত বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান পাক অধিনায়ক।

গত বছর ব্যাট হাতে দারুণ কেটেছে পাকিস্তান অধিনায়কের। ৯টি এক দিনের ম্যাচে ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেছেন তিনি। তিনটি শতরান ও পাঁচটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী