সাতক্ষীরায় ১৮টি স্বর্ণের বারসহ ১জন গ্রেফতার


সাতক্ষীরায় ১৮টি স্বর্ণের বারসহ মো. মিঠু সরদার (২৩) নামের এক চোরাচালানীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় সাতক্ষীরা সদরের বাকাল ব্রীজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিঠু সরদার সাতক্ষীরা সদরের লাবসা থানাঘাটা এলাকার মো. শওকত আলীর ছেলে।
তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে ওই স্বর্ণ সাতক্ষীরার সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহজালাল ও এএসআই জিয়া একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করেন। এসময় তার মোটরসাইকেল তল্লাশি করে মাদকের বদলে ১৮টি স্বর্নের বার পাওয়া যায়। স্বর্নের বারগুলো অতি কৌশলে মোটরসাইকেলের চেসিসের ভেতর টেপ দিয়ে প্যাচানো ছিলো। গ্রেফতারকৃত আসামি ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
ওসি আরও জানান, স্বর্নের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম। এর বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান পরিদর্শন করেছেন।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন


