বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের মণিরামপুরে পিকআপ ভ্যান চাপায় ভাঁটা শ্রমিক নিহত

যশোরের মণিরামপুরে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে গৌর চন্দ্র পাল (৪৫) নামের এক ভাঁটা শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি-২০২৩) বিকেল ৩টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের মান্দারতলা মুন ব্রিকসের নিকট এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়- গৌর চন্দ্র পাল প্রতিদিন ওই ভাটায়, শ্রমিকের কাজ করতো। মঙ্গলবার কাজ শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভ্যান গাড়িতে উঠছিলো। এ সময় হঠাৎ রাজগঞ্জমুখী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার প্রনব কুমার বিশ্বাস জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তার মরাদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন- মরাদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত গৌর মণিরামপুর উপজেলার চিনাটোলা গ্রামের মৃত কার্ত্তিক পালের ছেলে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা