বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেলের টিকিট চেকিং ব্যবস্থায় পজ মেশিন যুক্ত হচ্ছে

আগামী ১ মার্চ থেকে রেলের টিকিট চেকিং ব্যবস্থায় পজ (POS) মেশিন যুক্ত হচ্ছে। এছাড়া জাতীয় পরিচয় পত্র যাচাইয়ের মাধ্যমে চালু হচ্ছে ট্রেনের টিকেটের ব্যবস্থাও।

এছাড়াও আগামীকাল ১৬ ফেব্রুয়ারি থেকে জাতীয়পত্র দিয়ে যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের সিস্টেমে নিবন্ধন করতে পারবেন। অনলাইনে ক্রয় করা টিকিট অনলাইনে রিফান্ড ব্যবস্থা করার কার্যক্রমও শুরু হবে মার্চ থেকে।

বুধবার সকালে রেলভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এ সময় রেলমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ১০০টি পজ মেশিনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। এই মেশিনের মাধ্যমে যাত্রীদের দ্রুততম সময়ের মধ্যে অনলাইন ও অফলাইনে টিকেট প্রদান সম্ভব হবে।

যাত্রীর জাতীয় পরিচয় পত্রের সাথে টিকেটে মুদ্রিত তথ্য না মিললে বিনা টিকেটের ভ্রমণের দায়ে যাত্রীকে অভিযুক্ত করা হবে বলেও জানান রেলমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর, মো. কামরুল আহসানসহ অন্যরা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা