বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির ত্রৈমাসিক সভা

সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ রবিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী, মনিরুজ্জামান,সাতক্ষীরা সি়ভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ-আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু,  কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. সাঈদ মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন, জেলা সমাজসেবা অধিদফতরের উপরিচালক সন্তোষ কুমার নাথ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক কে এম মাহাবুব কবীর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মোহাম্মদ হাশেম আলী, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা নাজমুল, সদর থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান, টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরীসহ সকল থানার অফিসার ইনচার্জ।

জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি মাদক ও চোরাচালান মামলার অগ্রগতি সংক্রান্ত, জেলার আদালত সমূহের বিচারাধীন মামলার পরিসংখ্যান সংক্রান্ত, গুজব বন্ধে কঠোর পদক্ষেপ, আগামী এক সপ্তাহের মধ্যে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শহরে পরিবহন কাউন্টার এবং কালীগঞ্জ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তর করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গ। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শহরের যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গ, যানজট নিরসনে সাতক্ষীরা পৌরসভার বাহিরের ইজিবাইক শহরে প্রবেশে নিষেধাজ্ঞা, এ জেলাকে মাদক মুক্ত করতে হবে এবং মাদকের ব্যাপারে কোন আপোষ নেই। পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গ, জেলায় ওয়াজ মাহফিল হবে, কিন্তু ওয়াজ মাহফিলে রাষ্ট্র ও সরকার বিরোধী বক্তব্য বন্ধে পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গ, ভোমরা ইমিগ্রেশন এলাকায় বিজিবি কর্তৃক অতিরিক্ত চেকিং এর নামে পাসপোর্ট যাত্রী হয়রানী বন্ধ প্রসঙ্গ, সড়কে মাটি বহনে রাস্তার ক্ষতি প্রসঙ্গসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!