বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসন্ন পবিত্র রমজানে দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয়সহ প্রতিটি পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে কালিগঞ্জ উপজেলা প্রশাসন বাজার মনিটরিং শুরু করেছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০ টা থেকে উপজেলার কাঁকশিয়ালী বাজার, ভদ্রখালি বাজার ও তারালি বাজারে এই মনিটারিং করা হয়।

জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবিরের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজহার আলী এ বাজার মনিটরিং করেন। মনিটরিংকালে ব্যবসায়ীরা পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে ম্যাজিস্ট্রেটকে আশ্বস্ত করেন।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী বলেন, নির্ধারিত দামের তালিকা প্রতিটি দোকানে টাঙিয়ে রাখতে হবে। যাতে ক্রেতারা প্রতারিত না হন। প্রতিবছর রমজানকে সামনে রেখে কিছু অসাধু চক্র পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। পণ্যের দাম বাড়াতে তৎপর থাকেন। এবার এসব অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন অজুহাত সৃষ্টি করে পণ্যের দাম বাড়ালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। প্রয়োজনে জেল-জরিমানা করা হবে।

তিনি আরো বলেন, জেলা প্রশাসনের একটি ‘হটলাইন’ রয়েছে। যেকোন মোবাইল ফোন থেকে হটলাইন নম্বর ‘৩৩৩’ এ কল করে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বেশি নিলেই ক্রেতারা অভিযোগ করতে পারবেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

রমজানে অনেক সময় ভেজাল খাদ্য পরিবেশন করা হয়। ফুটপাত দখল করে অনেক হোটেলে ইফতার বিক্রি করে। এতে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। এবার ফুটপাতে ইফতার বিক্রি করতে দেওয়া হবে না। ভেজাল খাদ্য পরিবেশন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড