বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রদ্ধায় স্মরণে....

কলারোয়ায় যুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও ইফতার মাহফিল

কলারোয়ায় একাত্তরের যুদ্ধকালীন কমান্ডার প্রয়াত মোসলেম উদ্দীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা বলেন, বীরযোদ্ধা মোসলেম উদ্দীন ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক মুক্ত মনের মানুষ। তিনি আজীবন মুক্তিযুদ্ধের চেতনায় সুখি-সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেন। স্মরণসভায় পাইলট হাইস্কুল থেকে মোসলেম উদ্দীনের বাসভবন সংলগ্ন সড়কটি তাঁর নামে নামকরণের দাবি জানানো হয়।

মঙ্গলবার (২৮ মার্চ)  বিকেলে কলারোয়া পাবলিক ইনস্টিটিউড মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। একই অনুষ্ঠানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ  উদ্দীন থানার নবাগত অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, মুক্তিযোদ্ধা শওকত আলি, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, বেনজির হেলাল, সোহেল রানা, কলারোয়া পাবলিক ইনস্টিউটের সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, সরদার আমজাদ হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। স্মরণসভা শেষে মরহুমের জন্য দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, রাশেদুল হাসান কামরুল, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা