বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবীতে টানা ৮ম দিনেরও বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল এবং কেন্দ্রীয় বিএনপি নেতা জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে টানা অষ্টম দিনের মতো বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১০নভেম্বর) সকাল দশটায় আশাশুনি উপজেলার কাপসন্ডা ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “কাজী নয়, শহিদুল চাই, গরিবের ডাক্তারকে মনোনয়ন দাও, হটাও কাজী, বাঁচাও ধানের শীষ।”

প্রতিবাদ সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

খাজরা ইউনিয়ন বিএনপির নেতা সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, খাজরা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ছাত্রনেতা জাকির হোসেন সান্টু, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ জামাল হোসেন, সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, বাদশা আলমগীর কেনা, হাবিবুর রহমান বাবু, রমজান খা সুজন সরদার প্রমুখ।

বক্তারা আরো বলেন, ডা. শহিদুল আলম কোনো ব্যক্তি-নির্ভর রাজনীতির নাম নয়, তিনি মানুষের আশা-ভরসার প্রতীক। তিনি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে নিজের অর্থে চিকিৎসা দিয়েছেন, বিনিময়ে কিছু চাননি। এমন প্রার্থীকে বঞ্চিত করে দল জনবিচ্ছিন্ন হতে পারে না।”

তারা বলেন,“ভুল মনোনয়ন দিলে এই আসনটি হারাবে বিএনপি। কাজী আলাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার না করলে আন্দোলন আরও কঠোর হবে।” বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কেন্দ্র সিদ্ধান্ত বদল না করলে রাস্তাই হবে আমাদের শেষ ঠিকানা।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুলবিস্তারিত পড়ুন

  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা