বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দাম বেশি তাই…. রাজগঞ্জে মুরগির দোকানে ক্রেতা নেই বললেই চলে

দাম বেশি এবং রোজা এ কারণেই যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মুরগির খুচরা দোকানে ক্রেতা কম। জানালেন দোকানীরা।
তবে, ক্রেতারা দাম বেশির কথাটাই বেশি বলছেন।

সরেজমিন দেখা গেছে- রাজগঞ্জ বাজারের মুরগির দোকানগুলোতে ক্রেতা একেবারে নেই বললেই চলে। দোকানীরা অলস সময় কাটাচ্ছেন। শনিবার (০১ এপ্রিল) বেলা ১১টার সময় রাজগঞ্জ বাজারের হাইস্কুল রোডের একটি মুরগির দোকানে প্রায় একঘন্টা দাড়িয়ে ছিলাম। এরপর দেখাগেলো একজন ক্রেতা আসলো। সেই ক্রেতা আধাকেজি ব্রয়লার মুরগির কেটে রাখা মাংস ক্রয় করোলো ১৬০ টাকা দিয়ে। তারমানে কাটা ব্রয়লার মুরগি ৩২০ টাকা প্রতিকেজি। আর পূর্ণাঙ্গ (আচতো) মুরগি ২৫০ টাকা প্রতিকেজি। এই দরের কথা মুরগির দোকানী জানিয়েছেন। এ বাজারে সোনালি- ৩৪০ টাকা, কক- ৩৪০ টাকা, প্যারিস- ৩০০ টাকা দরে বিক্রি করছেন দোকানীরা। এগুলো পূর্ণাঙ্গ (কাটা বাদে)। আর দেশি মুরগি- ৬০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। দোকানীরা বলছেন- দোকানে এসে শুধু দাম করছে গরীব মানুষেরা। সরকারি চাকরীজীবীসহ বড় লোকেরাতো এতো দাম করছে না ?। আরেক জন মুরগি দোকানী বললেন- মানুষ আগের মতো মুরগি কিনছে না। কিন্তু উৎপাদনতো থেমে নেই। খাদ্যের দাম বেশি, পরিবহন খরচ বেশি, বিদ্যুৎ খরচ বেশি। এসব কারণেই মুরগির দাম বেড়েছে। এছাড়া, গ্রামে উৎপাদন হওয়া মুরগি শহরে চলে যাচ্ছে।

এদিকে- সাধারণ অল্প আয়ের ভোক্তারা বলছেন- নিত্যপণ্যের দাম বেড়ে শুধু দ্বিগুন হয়নি। কয়েকগুন হয়েছে। এজন্য খাবারের তালিকা থেকে মাছ, মাংস বাদ রেখেছি। দাম কেজিতে ২০০ টাকার নিচে আসলে তখন কেনা যাবে বলে মতপ্রকাশ করেন তারা।

অন্যদিকে- রাজগঞ্জ বাজারে গরুর মাংস প্রতিকেজি ৭৫০ টাকা, ছাগলের মাংস ১১৫০-১২০০ টাকা দরে বিক্রি করছে দোকানীরা।

রাজগঞ্জ এলাকার সাধারণ ভোক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টির দিকে সু-নজর দিয়ে, বাজার নিয়মিত মনিটরিং করার দাবী জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন