বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি তাকরীম প্রথম

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কিছুদিন আগে দুবাই গিয়েছিলেন মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকা এর কৃতি শিক্ষার্থী সালেহ আহমাদ তাকরীম।
বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে সুনাম বয়ে এনেছেন তিনি।

দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন তাকরীম।

বিশ্বের সবচেয়ে বড় কোরআন প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের তাকরীম।
দ্বিতীয় হয়েছে ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান।

পবিত্র রমজানে এই প্রতিযোগিতা শুরু হয়। সারা বিশ্বের কৃতি হাফেজরা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় লড়েছেন।

গতবছর সৌদি আরবে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছিলেন হাফেজ তাকরীম। সেই ধারাবাহিকতায় এবার তার চেয়েও বড় কৃতিত্ব অর্জন করলেন তিনি।

২০২০ সালে প্রথমে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাফেজ তাকরীম। সেই প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন। এরপর পর্যায়ক্রমে দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে গৌরব বয়ে আনেন।

হাফেজ সালেহ আহমাদ তাকরীমের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তার বাবাও একজন কোরআনের হাফেজ। নাম আবদুর রহমান। একটি মাদরাসায় শিক্ষকতা করেন তিনি। তাকরীমের মা একজন গৃহিণী।

একই রকম সংবাদ সমূহ

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বর্তমান সরকারেরবিস্তারিত পড়ুন

শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ