ওমরাহ পালন করতে গেলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু


পবিত্র ওমরাহ পালনে গেছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
বুধবার (৫ এপ্রিল) সকালে প্রথম ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা হন। এসময় তার সঙ্গে তার স্ত্রী ও পুত্র রয়েছেন।
পবিত্র ওমরাহ পালন করতে যাওয়ার আগে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জানা যায়, তিনি পবিত্র ঈদুল ফিতর মক্কায় উদযাপন করবেন। মক্কায় পবিত্র ওমরা পালন শেষে তিনি মদিনায় হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করার পাশাপাশি প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে দেশে ফিরবেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়, এতিম ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকায় নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

