শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাকি ড্র, বেতনসহ এক বছর ছুটি জিতলেন তিনি!

অফিসের বাৎসরিক নৈশভোজের আসরে আয়োজন করা হয়েছিল ‘লাকি ড্র’য়ের। প্রথম পুরস্কার জিতে চীনের অন্যতম ভাগ্যবানের তকমা পেয়ে গেলেন এক সাধারণ অফিসকর্মী।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাকি ড্রয়ের প্রথম পুরস্কার ছিল, ৩৬৫ দিন এক টানা বেতনসহ ছুটি।

এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে। তা তুলে দেওয়া হয়েছে টুইটারেও। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন চেয়ারে। তার সামনে একটি ছোট্ট মেয়ে। প্ল্যাকার্ডে ম্যান্ডারিন ভাষায় লেখা, ৩৬৫ দিন বৈতনিক ছুটি!
প্রতিবেদনে লেখা হয়েছে, ‘লাকি ড্র’য়ে প্রথম যখন ওই কর্মীর নাম ওঠে, নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি তিনি। স্বভাবে লাজুক ওই ব্যক্তি এরপর একাধিক সহকর্মীকে প্রশ্ন করে বেড়ান, এই পুরস্কার কি সত্যিই দেওয়া হয়েছে! শেষে অনেকে মিলে তাকে বোঝান, সত্যিই এক বছরের ছুটি পেয়ে গেছেন তিনি, তাও আবার বৈতনিক।

ওই প্রতিবেদনে লেখা হয়েছে, গত তিন বছর করোনার কারণে ওই সংস্থা বার্ষিক নৈশাহারের উৎসবের আয়োজন করতে পারেনি। তাই এবার মহাধুমধাম সহকারে ‘গালা ডিনার’-এর আয়োজন করা হয়। সেই উৎসবেই বাজিমাত করলেন ওই কর্মী। যদিও এক বছর বৈতনিক ছুটির ক্ষেত্রে রয়েছে কিছু শর্তও। পুরস্কারে পাওয়া এক বছর অন্য কোনও কাজ করা যাবে না, যেখানে শ্রম বা বুদ্ধির বিনিময়ে মজুরি পাওয়া যায়। এমনকি কোনও রেস্তরাঁয় খাবার পরিবেশনকারীর কাজও করা যাবে না।
সূত্র: সিএনবিসি, গালফ টুডে

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন