শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে কারণে আইপিএল থেকে দেশে ফিরতে হলো লিটনকে

জরুরি পারিবারিক কারণে শুক্রবার সকালে দেশে ফিরেছেন লিটন দাস।
আইপিএলে তার দল কলকাতা নাইটরাইডার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি পারিবারিক কারণে তার ফিরে যাওয়া। কেকেআরে লিটনের সময়টা ভালো যাচ্ছিল না। মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথম আইপিএলে খেলতে নেমে ব্যর্থ হন লিটন। চার বলে চার রান করে আউট হন। কিপিংয়ে দুটি স্টাম্পিংয়ের সুযোগ মিস করেন। এরপর আর খেলার সুযোগ পাননি। পরের দুই ম্যাচে ইমপ্যাক্ট ক্রিকেটারের তালিকায় তার নাম ছিল।

৯ এপ্রিল ভারতে যান লিটন। ২০ এপ্রিল আইপিএলে তার অভিষেক হয়। সব মিলিয়ে ১৮ দিন ছিলেন। আইপিএলে আবার তার খেলতে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

৫ মে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল লিটনের। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল সিলেটে তিনদিনের অনুশীলন ক্যাম্প করছে। আজ শেষ হবে ক্যাম্প।

আগেভাগে দেশে ফেরায় জাতীয় দলের সঙ্গেই লিটন ইংল্যান্ড যাবেন কি না, তা নিশ্চিত হয়নি। বাংলাদেশ দলের ৩০ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে। ৫ মে চেমসফোর্ডে প্রস্তুতি ম্যাচ।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন