শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজীপুর সিটি নির্বাচন: মেয়র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত অ্যাড. আজমত উল্লা খানসহ আট মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বেলা ১১টার দিকে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আট মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাড. আজমত উল্লা খান পেয়েছেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন টেবিল ঘড়ি, বিএনপি ঘরানার রনি সরকার পেয়েছেন হাতি, জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন লাঙল, জাকের পার্টির রাজু আহমেদ গোলাপ ফুল ও স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ পেয়েছেন ঘোড়া প্রতীক। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

এদিকে বিকেল ৪টা পর্যন্ত ৫৭ ওয়ার্ডের সব মিলিয়ে মোট ৩২৯ কাউন্সিলরের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে তিনটি পদে মোট ৩২৪ প্রার্থী লড়াই করবেন। মেয়র পদে লড়ছেন আটজন। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত রোববার (৭ মে) এ নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তার রিটটি খারিজ করেন আদালত।

এর আগে, এ নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে গত ৪ মে জাহাঙ্গীর আলমের করা আপিল নির্বাচন কমিশনে নামঞ্জুর হয়।

গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয় মেয়র পদে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র। তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। তবে জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ

একসময় ডাকপিয়নের সাইকেলের ঘণ্টার শব্দই ছিল গৃহস্থবাড়ির সবচেয়ে বড় প্রতীক্ষা। দূর শহরবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদেরবিস্তারিত পড়ুন

বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটর সংকটে চরমভাবেবিস্তারিত পড়ুন

  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক