বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাশ্মিরে চোখ জুড়ানো একটি গ্রামের নাম ‘বাংলাদেশ ভিলেজ’

কাশ্মিরের চোখ জুড়ানো একটি গ্রামের নাম বাংলাদেশ ভিলেজ। নয়নাভিরাম এই গ্রাম উপত্যকার নতুন পর্যটন গন্তব্যে পরিণত হতে চলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলায় অবস্থিত জুরিমানজ। এটি বাংলাদেশ ভিলেজ নামেও পরিচিত। এটি একটি মনোমুগ্ধকর গ্রাম যা চমৎকার উলার হ্রদের তীরে অবস্থিত।

এর অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল পারিপার্শ্বিকতা পর্যটকদের কাছে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিঠা পানির হ্রদগুলোর মধ্যে একটি উলার লেক। এটি দর্শকদের নৌকা বিহার, মাছ ধরা এবং পাখি দেখাসহ বিভিন্ন দৃশ্য উপভোগ করার জন্য শ্বাসরুদ্ধকর পটভূমি প্রদান করে।

পর্যটকরা এখন গুলমার্গ, শোনমার্গের আকর্ষণ কাটিয়ে এই বাংলাদেশে ভিড় করছে পর্যটকরা। এখানে রয়েছে জনপ্রিয় উলার লেক। এর নৈস্বর্গিত সৌন্দর্য অসাধারণ। সম্প্রতি পর্যটকদের হটস্পটে পরিণত হয়েছে গ্রামটি।

কাশ্মিরের ডাল লেকে জনপ্রিয়। পর্যটকরা ডাল লেকের শিকারা ভ্রমণ করতে আসেন। আবার ডাল লেকের হাউসবোট গুলিতেও থাকেন তারা। সেভাবেই উলার লেককেও উন্নত করার পরিকল্পনা করা হচ্ছে। গ্রামবাসীরা মনে করছেন সরকার উদ্যোগী হলেই পর্যটকদের সংখ্যা বাড়বে।

জানা যায় যে, ১৯৭১ সালে জুরিমন নামে একটি গ্রামের পাঁচ-ছটি ঘরে আগুন লাগে। নিরীহ গৃহহীন মানুষগুলো পার্শ্ববর্তী এক ফাঁকা এলাকায় সবাই মিলে ঘর গড়ে তোলে। সেই বছরই নয় মাস মুক্তিযুদ্ধ চলে। যুদ্ধ শেষে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। নতুন দেশের নামেই গ্রামটির নাম রাখা হয়।

পাঁচ-ছটি ঘর নিয়ে সেই গ্রামের মানুষদের পথ চলা শুরু। আজ সেখানে পঞ্চাশটি ঘর। বান্ডিপুরার ডি সি অফিস ২০১০ সালে এই ‘বাংলাদেশ’ নামক গ্রামটিকে আলাদা গ্রামের মর্যাদা দেয়। এই গ্রামের বাসিন্দাদের মূল জীবিকা মাছ ধরা। তাছাড়া বাদাম সংগ্রহ করা তাদের অন্যতম প্রধান কাজ। সবমিলিয়ে প্রকৃতির কোলে ভারতেই এক টুকরো বাংলাদেশের ছবি পাওয়া যায় এখানে।
হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা