শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে

সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের ও বিক্ষোভ মিছিল

রাজশাহীর জনসভায় বিএনপি নেতৃবৃন্দ বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মে) বিকালে সাতক্ষীরা পিএন মাধ্যমিক
বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর-আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারীকে কঠোর শাস্তি দাবী করে বলেন, “আমরা জাতির জনককে হারিয়েছি। আমরা শোকাহত হয়েছিলাম। আমরা সেদিন কিছু করতে পারিনি। আজ আমরা ঐক্যবদ্ধ জাতি। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র
আর আমরা মানবোনা। জননেত্রী শেখ হাসিনা এখন মানবতার মা। বিএনপির নেতারা সাবধান হয়ে যান। বেশি বাড়াবাড়ি করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ্যের সৈনিকরা রাজপথে আছে এবং থাকবে।”

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা মহিলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হোসাইন সুজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দিন, সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক মো. আতাউর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, ইসমত আরা বেগম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, যুব নেতা এডিশনাল পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ,
যুবলীগ নেতা মো. মনোয়ার হোসেন অনু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, সাধারণ সম্পাদক মো. জিল্লূর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, পৌর
আওয়ামী লীগ নেতা শেখ আলমগীর হাসান, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, সোনিয়া পারভীন শাপলা, সদর উপজেলা আওয়ামী লীগের নেত্রী রোখসানা পারভীন, যুব মহিলালীগ নেত্রী সাবিহা হোসেন, পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বাবু প্রমুখ।

প্রতিবাদ সমাবেশের আলোচনা শেষে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের স্ব-স্ব ব্যাণার সহকারে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বজ্র কণ্ঠ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস