শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ৭০ জনের মনোনয়নপত্র জমা

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ এর নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের বিপরীতে নির্বাচনী তফশীল অনুযায়ী গত ২৮/০৫/২০২৩ তারিখে নির্ধারিত সময়ে ১০৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন প্রার্থীরা।

মঙ্গলবার (৩০ মে) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময় বিকাল ৫টার মধ্যে সভাপতি পদে ৫জন, সাধারণ সম্পাদক পদে ৪জন, সহ-সভাপতি ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩জন, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদক পদে ৫জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২জন, প্রচার সম্পাদক পদে ৩জন, সহ-প্রচার সম্পাদক পদে ৪জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ৩জন, অফিস সম্পাদক পদে ৩জন, বোষাধ্যক্ষ পদে ৩জন সদস্য পদে ২৭জন।

১৯টি পদের বিপরীতে মোট ৭০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সভাপতি পদে মো. মুকুল হোসেন, আবু তালেব, জাকির হোসেন মিঠু, মো. আরশাদ আলী খোকা ও শেখ রবিউল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক পদে কাজী আকতার হোসেন মহব্বত, শেখ জাহিদুর রহমান, শেখ মামুনুর রশিদ ও মো. ফারুক হোসেন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ এর নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ৩১/০৫/২০২৩ বুধবার বেলা ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই এবং ঐ দিন বিকাল ৫ ঘটিকায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, আগামী ০১/০৬/২০২৩ তারিখ বৃহস্পতিবার বেলা ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ে প্রার্থীতা বাতিল হলে আপীল ও আপীলের শুনানী ও নিষ্পত্তি, আগামী ০৩/০৬/২০২৩ তারিখ শনিবার বেলা ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং ঐ দিন বিকাল ৪ ঘাটকায় প্রতিক বরাদ্দসহ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, আগামী ১৭/০৬/২০২৩ তারিখ শনিবার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৮টা হতে বিরতীহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ২০৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোট গণনার পর প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে, আগামী ২০/০৬/২০২৩ তারিখ মঙ্গলবার বেলা ১১টায় বিজয়ীদের চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মো. রবিউল হোসেন, নির্বাচন-২০২৩ পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ হারুর উর রশিদ ও সদস্য মো. সেলিম রেজা মিঠু। সভাপতি পদে সাবেক সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম রবি নির্বাচন পরিচালনা কমিটির কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় তার সঙ্গে তার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।’ রবিউল ইসলাম রবি বলেন, সকলের সহযোগিতায় একটি ভালো নির্বাচন হবে বলে আমি আশাবাদী। প্রতীক বরাদ্দ আগামী ০৩/০৬/২০২৩ তারিখ শনিবার এবং ১৭ জুন ভোটগ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস