বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৃথিবীতে নিরাপদে ফিরেছেন চীনের ৩ নভোচারি

চীনের মহাকাশ স্টেশন থেকে দেশটির তিন নভোচারি পৃথিবীতে নিরাপদে ফিরেছেন। ‘মিশন সম্পূর্ণ সফল’ উল্লেখ করে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রবিবার এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, মহাকাশ যান সেনঝু-১৫ চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার অবতরনস্থলে নিরাপদে ফিরে এসেছে।

খবরে আরও বলা হয়েছে, নভোচারি ফেই জুনলং, দেং কিং মিং এবং ঝাং লু ক্যাপসুল থেকে সুস্থ শরীরে বের হয়ে এসেছেন। মিশন পুরোপুরি সফল বলেও এতে উল্লেখ করা হয়।

এই তিন নভোচারি ছয় মাস তিয়াংগঙ মহাকাশ স্টেশনে ছিলেন। সেখানে তারা স্পেসওয়াকসহ নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। এদিকে চীন গত সপ্তাহে প্রথম বেসামরিকসহ আরও তিন নভোচারিকে মহাকাশে পাঠিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমকক্ষ হতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন সেনা পরিচালিত মহাকাশ কর্মসূচিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা