শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী মাসে থেকে টিসিবির কার্ডে ৫ কেজি চাল যুক্ত হচ্ছে-বাণিজ্যমন্ত্রী

আগামী মাস থেকে টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের মাঝে তেল, চিনি ও মশুর ডালের পাশাপাশি ৫ কেজি করে চাল দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এছাড়া, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশে প্রতি লিটার সয়াবিন তেলে ১০ টাকা হ্রাস করা হয়েছে যার সুফল টিসিবির কার্ডধারীরাও পাচ্ছে বলে জানান মন্ত্রী।

আজ রাজধানীর তেজগাঁওয়ে জুন/২৩ মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে আমরা প্রতি মাসে এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, মশুর ডাল এবং রমজান মাসে ছোলা ও খেজুর বিতরণ করে থাকি। আগামী মাস থেকে প্রতি কার্ডের বিপরীতে ৫ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে এখন অন্যান্য পণ্যের পাশাপাশি ভর্তুকি মূল্যে চাল দেয়া হবে।

টিপু মুনশি বলেন, বৈশ্বিক পরিস্থিতি কারণে দেশে দ্রব্যমূল্য কিছুটা ঊর্ধ্বগতি। তারপরেও আমরা মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমানো হয়েছে। এছাড়া চিনি ও ডাল ছাড়াও অন্যান্য পণ্যের দাম কমানোর বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরো বলেন, টিসিবির মাধ্যমে যাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে এসব পণ্য তাদের হাতে ঠিকমতো যাচ্ছে কিনা তার মনিটরিং করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। যদি কেউ অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিসিবির কার্ড স্মার্ট করার কাজ চলমান রয়েছে। এই কাজ সম্পন্ন হলে যেকোনো অনিয়ম রোধ করা সম্ভব হবে। শুধু ঢাকাতেই নয় সারাদেশের সকল কার্ডই স্মার্ট কার্ডে রুপান্তর করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিতরণ অব্যাহত থাকবে এটা প্রধানমন্ত্রীর নির্দেশ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এসময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান, উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সফিউল্লাহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী