শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিয়া, খালেদাসহ ২৮ নেতাকর্মীর নামে কোরবানি দিচ্ছে বিএনপি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁদের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানসহ ২৮ নেতা-কর্মীর নামে পশু কোরবানি দিচ্ছে দলটি। এই নেতা–কর্মীদের অনেকেই ‘গুম ও খুনের শিকার’ বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবস্থাপনায় রাজধানীর গুলশানের কার্যালয়ে এই কোরবানি দেয়া হবে।

গণমাধ্যমে পাঠানো নামের তালিকায় দেখা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মো. আব্দুর রহিম, নূরে আলম, শাওন প্রধান, আব্দুল আলিম, শহীদুল ইসলাম শাওন ও নিজামউদ্দিন মুন্নার নামে একটি গরু কোরবানি দেয়া হবে।

আরেকটা গরু কোরবানি দেয়া হবে খালেদা জিয়া, অমিত হাসান অনিক, আফম কামাল, নুরে আলম ভূইয়া তানু, মোহাম্মদ ইউসুফ, নয়ন মিয়া, সানাউল্লাহ নুর বাবুর নামে।

এদিকে আরাফাত রহমান কোকো, মো. শাহজাহান খান, মুকবুল হোসেন, মিল্লাত হোসেন, আব্দুর রশিদ আরেফিন, মাহবুবুল আলম ও নূরুল আলম নূরুর নামে আরেকটি গরু কোরবানি দেয়া হবে।

এছাড়াও নাছির উদ্দিন পিন্টু, ইলিয়াস আলী, চৌধুরী আলম, শফিউল বারী বাবু, সাজেদুর রহমান সুমন, নূরুজ্জামান জনি ও জাকির হোসেনের নামে আরেকটা গরু কোরবানি দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’